ইসলাম ধর্ম নারীদের প্রতি অসহিষ্ণু তুলনায় ইহুদি ধর্ম অনেক বেশি সহিষ্ণু এই অভিযোগে ইসলাম ধর্ম ত্যাগ করলেন কুয়েতের বিখ্যাত গায়িকা ইবতিসাম হামিদ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে উনি ইসলাম ত্যাগের ঘোষণা করেছেন।
সেখানে তিনি জানিয়েছেন, কারর প্ররোচনা নয় তিনি নিজের ইচ্ছায় ইসলাম ত্যাগ করেছেন। ইসলামকে ভণ্ড ও আতঙ্ক ধর্ম বলেও কটুক্তি করেন জনপ্রিয় গায়িকা। সেই সঙ্গে ইবতিসাম জানিয়েছেন, ইসলাম মহিলাদের সম্পূর্ণ অধিকার থেকে বঞ্চিত করে এবং খারাপ কাজ করতে বাধ্য করে। শুধু এই নয়, ধৰ্ম পরিবর্তনের ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি কুয়েতে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আল-সাবাহকে এক হাতে নেন।
গায়িকা বলেন, এই রাজনৈতিক পার্টি ইজরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার জন্য দায়ী। এই রাজনৈতিক দলই ইজরায়েলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কোনো প্রয়াস করেনি। ইবতিসাম হামিদ বলেন, এবার থেকে ‘গর্বের সাথে বলবো যে আমি ইহুদী।





