‘অ্যাকশন হিরো নাকি রোম্যান্টিক হিরো’ দাদাগিরির মঞ্চে জ্যাস সান্যালের প্রশ্নে লজ্জায় লাল সবার প্রিয় দাদা ‘সৌরভ’

শুরু হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায় এই গেম শো এক অন্য মাত্রা দিয়েছে জি বাংলাকে। নানান জেলা থেকে প্রতিযোগীরা আসেন এই গেম শো আর খেলার শেষে পয়েন্টস নিয়ে ফেরেন নিজের নিজের জেলার জন্য।

এই গেম শো-তে খেলার পাশাপাশি বেশ আড্ডাও হয়। মাঝেমধ্যেই এই শো-তে খেলতে আসেন টেলিভিশন ও সিনেমা জগতের তারকারাও। বেশ মজার মজার ঘটনাও ঘটে শো-তে। নানান প্রতিযোগীই দাদাকে নানান প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরও দেন দাদা।

কেউ কেউ আবার বেশ অন্য ধরণের প্রশ্নও করেন সৌরভকে। তবে সেই প্রশ্নগুলিকেও ছক্কার মতো করেই উত্তর দেন দাদা। গত সপ্তাহে ‘দাদাগিরি’তে খেলতে এসেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র নানান তারকারা। এসেছিলেন ধারাবাহিকের নায়ক-নায়িকা জ্যাস স্যানাল অর্থাৎ জগদ্ধাত্রী ও শয়ম্ভু। সেখানেই সৌরভকে এক প্রশ্ন করেন জ্যাস স্যানাল।

সৌরভকে তিনি প্রশ্ন করেন যে দাদা নিজেকে অ্যাকশন হিরো বলবেন নাকি রোম্যান্টিক হিরো? আর প্রশ্নের জবাব শুনে সৌরভ যা বললেন, তাতে সকলে ক্লিন বোল্ড। সৌরভের কথায়, “অ্যাকশন তো সেরকম হয় না। আমাদের অ্যাকশন ছিল খেলার মাঠে, সেই সময় তো শেষ। আর রোম্যান্টিক কতটা জানিনা। বয়সটাও পেরিয়ে গিয়েছে”।

তবে সঙ্গে সৌরভ এও জানিয়ে দেন, “তবে কম বয়সে প্রচুর রোম্যান্টিক ছিলাম। এখনও রোম্যান্স রয়েছে জীবনে”। আর তাঁর এই উত্তর শুনেই সকলে চুপ। দাদার একটা উত্তরেই যেন সকলে একেবারে ক্লিন বোল্ড হয়ে গেলেন। এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles