দর্শকদের জন্য বড় দুঃসংবাদ! শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’, শেষ পর্বের শুটিং কবে?

Jagaddhatri Serial is Going to Off Air: পুরনো ধারাবাহিক শেষ, নতুন ধারাবাহিকের শুরু, এমনটা তো চলমান। পুরনোকে জায়গা করে দিতেই হবে নতুনকে, এটাই রীতি। কিন্তু পুরনো কিছু মানুষের মনে এমনভাবে দাগ কেটে যায় যে মানুষ সেই পুরনো আঁকড়েই থাকতে চায়। এই যেমন জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি। দর্শকদের অত্যন্ত পছন্দের এই ধারাবাহিকে এবার ইতি পড়ার পালা এসেছে (Jagaddhatri Serial is Going to Off Air)

জি বাংলার অন্যতম সফল ধারাবাহিক হল জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের হাত ধরেই ফের নতুন করে খ্যাতি মিলেছিল ব্লুজ প্রোডাকশনের। ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিকের অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। টিআরপির দিক দিয়েও বরাবরই বেশ ভালো রেটিংই পেয়ে এসেছে এই ধারাবাহিক। কিন্তু এবার শোনা যাচ্ছে, জগদ্ধাত্রী শেষের পথে (Jagaddhatri Serial is Going to Off Air)

প্রথম থেকেই টিআরপির দৌড়ে বেশ প্রথমের দিকেই থাকত এই ধারাবাহিক। তবে সম্প্রতি সেই টিআরপিতে ভাঁটা পড়েছে। নানারকমের টুইস্ট এনেও উদ্ধার করা যাচ্ছে না এই ধারাবাহিকের হারানো টিআরপি। এর ফলে এই ধারাবাহিকের স্লট পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চ্যানেলের তরফে। কিন্তু প্রোডাকশন হাউস তাতে রাজি নয়। ফলে ইতিই টানতে হচ্ছে এই ধারাবাহিকের এমনটাই খবর (Jagaddhatri Serial is Going to Off Air)

যদিও এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত এক জন জানিয়েছেন, ধারাবাহিক শেষ হওয়ার কোনও খবর তিনি এখনও পান নি। ফলে এই খবরের সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে বৈ কী! তবে আবার অন্য এক সূত্রের খবর, সেপ্টেম্বরেই নাকি এই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে যাবে (Jagaddhatri Serial is Going to Off Air)। তবে সঠিকভাবে এখনও কিছুই জানা যাচ্ছে না।

খুব অল্প সময়ের মধ্যেই জগদ্ধাত্রী ধারাবাহিক মন কেড়েছিল দর্শকের। জগদ্ধাত্রী চরিত্রের সাহস ও অভিনয়ের দক্ষতা মুগ্ধ করেছিল সকলকে। ফলে স্বভাবতই এই ধারাবাহিকের শেষ হওয়ার খবরে দর্শকমহলের নেমেছে শোকের ছায়া। কেউই চাইছেন না এই ধারাবাহিককে বিদায় জানাতে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় জগদ্ধাত্রী নিয়ে, এখন সেটাই দেখার (Jagaddhatri Serial is Going to Off Air)। এই ধারাবাহিক আপনার পছন্দের তালিকাতেও ছিল নাকি? মিস করবেন এই ধারাবাহিককে?    

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles