আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ, ধ’র্ষ’ণ করে খু’ন? ঘটনার প্রতিবাদে হাসপাতালের বাকি চিকিৎসক

Doctor Allegedly Physically Harassed and Killed in R G Kar Hospital: আর জি কর মেডিক্যাল হাসপাতালে তুমুল চাঞ্চল্য। হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হল এক মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। ওই চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ হাসপাতালের বাকি চিকিৎসকদের (Doctor Allegedly Physically Harassed and Killed in R G Kar Hospital)। প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। এই ঘটনায় শহরের অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতালে তুমুল শোরগোল।

জানা গিয়েছে, আজ, শুক্রবার সকালে আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন ওই চিকিৎসক, এমনটাই খবর। গতকাল, বৃহস্পতিবার রাতে হাসপাতালে ডিউটিতে ছিলেন তিনি। আর সকালে উদ্ধার হয় তাঁর দেহ। তাঁর শরীরে অনেক আঘাত ছিল বলে দাবী। চিকিৎসকের সহকর্মী ও অন্যান্য চিকিৎসকদের দাবী, ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে (Doctor Allegedly Physically Harassed and Killed in R G Kar Hospital)।  

হাসপাতালের মধ্যে একজন চিকিৎসককে কে বা কারা ধর্ষণ করে খুন করল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে (Doctor Allegedly Physically Harassed and Killed in R G Kar Hospital)। এই ঘটনায় জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে পড়ুয়া চিকিৎসকরা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত করতে হবে। শেষমেশ তাঁদের আন্দোলনের চাপে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ডিনের নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি হয়েছে বলে খবর। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন কিনা, সে বিষয়টা স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছেন সেখানে।

মেয়ের এমন খবর জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন মৃত চিকিৎসকের মা-বাবা। তাঁর মা এদিন কাঁদতে কাঁদতে বলেন, “আমার মেয়েটাকে মেরে ফেলল ওরা। গলায়, শরীরে দাগ ছিল। গায়ে কোনও কাপড় ছিল না”। চিকিৎসকের বাবার দাবী, “মেয়ে তো আর ফিরবে না, অন্তত তদন্ত হোক, বিচার হোক- এটুকুই চাই” (Doctor Allegedly Physically Harassed and Killed in R G Kar Hospital)

এই ঘটনায় বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সরকারকে কটাক্ষ করে লেখেন, “কলকাতার একটি শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে (Doctor Allegedly Physically Harassed and Killed in R G Kar Hospital)। ডিউটি ​​রুম থেকে তাঁর নগ্ন দেহ পাওয়া গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অপরাধ আড়াল করার চেষ্টা করছে। কলকাতা পুলিশকে বিষয়টিকে আত্মহত্যা হিসেবে দেখাতে বলা হয়েছে। মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না”।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, “আমরা কোনওদিনও দুঃস্বপ্নেও ভাবতি পারি না, একজন মহিলা চিকিৎসক নাইট ডিউটি করতে গিয়ে এরকম পরিস্থিতির শিকার হচ্ছেন (Doctor Allegedly Physically Harassed and Killed in R G Kar Hospital)। কোনও পোশাক ছাড়াই দেহ উদ্ধার হচ্ছে। সামনেই পুলিশ কিয়স। পুলিশ প্রশাসন কী করছে?  পুরোটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা সিবিআই তদন্ত চাইছি”।

RELATED Articles