নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির এই নবাগতা অভিনেত্রী এখন নুসরাতের সবথেকে কাছের মানুষ। সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর ‘জয় কালী কলকত্তাওয়ালি’তে একসঙ্গে কাজ করছেন নুসরাত জাহানের সঙ্গে। অভিনেত্রীকে ডাকেন ‘নুসরাতদি’ বলে। সুস্মিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, “নুসরাতদিকে গিয়ে প্রথমদিন ‘হাই’ বলাতেই ও আমাকে জড়িয়ে ধরেছিল। বলেছিল, আমি ওর বোনের থেকেও ছোটো। তাই আমি ওর ছোট বোনের মতোই। তার পর থেকে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছি দুজনে”।
View this post on Instagram
এদিন সেটে নুসরাত জাহানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সুস্মিতা জানান, কাজের ফাঁকে নুসরাত ঈশানের গল্প বলতো তাঁকে। ছবি আর ভিডিও দেখাতো। কি কি দুষ্টুমি ঈশান করে? সেই গল্প শুনিয়ে থাকতো।
এক কথায় বলতে গেলে ঈশানের সব খবর তাঁর মার পর রয়েছে তাঁর এই নতুন মাসির কাছে। জন্মের এতদিন পর কালীপুজোর রাতে প্রথমবার ছেলের ছবি সামনে এনেছেন নুসরাত। পরক্ষণেই বাবা যশ দাশগুপ্ত দুই ছেলের ছবি একসঙ্গে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। দীপাবলিতে ঈশানের ছবি দেখে আনন্দে আত্মহারা হয়েছিল যশরতের ভক্তরা। একদিকে কাজ করছেন নতুন ছবিতে। অন্যদিকে ইশক ১০৪ এফএমে শুরু হতে চলেছে তাঁর নতুন রেডিও শো! সব মিলিয়ে কাজ আর ঈশানকে সামলে বেজায় ব্যাস্ত নুসরাত।






