প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে সাদা রঙের ড্রেস আর হালকা মেকআপ ও হিল তোলা জুতো এবং খোপা করা চুলে সকলের নজর কেড়েছেন শুভশ্রী। কিন্তু এবার আর তাঁর রোগা বা মোটা হওয়া নিয়ে সমস্যা নেই নেটিজেনদের। মূলত ছবিতে তাঁর পোজ দেখে আপত্তি জানিয়েছেন কিছু নেটবাসী।

View this post on Instagram
এদিন অভিনেত্রীর ছবি দেখে এক জন মন্তব্য করেছেন, “এটা কী ধরনের পোজ? আপনি আদতে করতেটা কী চাইছেন?” একজন আবার মন্তব্য করেছেন “ঠেং উঠাইয়া পোজ!” কেউ কেউ তো আবার সোজা মন্তব্য করে বসেছেন, “আপনার প’র্ন ইন্ডাস্ট্রিতে থাকা উচিত!”কেউ আবার লিখেছেন, “আপনাকে সুন্দর লাগছে। কিন্তু পোজটা কেমন একটা অদ্ভুত!”

এই সমস্ত মন্তব্যের ভিড়ে, অনেকেই অভিনেত্রীর ছবিতে লাভ রিয়্যাক্ট করেছেন। কেউ আবার তাঁকে নিজের ক্রাশ বলে সম্বোধন করেছেন। এর আগেও নেটিজেনদের একাংশ তাঁকে ঘিরে কুমন্তব্য করেছেন। কিন্তু তাতে পাত্তা দেননি অভিনেত্রী। একইভাবে এই সকল মন্তব্যতেও কান দেননি ইউভানের মাম্মা। এদিন সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে ক্যাপশনে সাদা রঙের প্রতি নিজের ভালোবাসা জাহির করেছেন নায়িকা। পাশাপাশি এই হট অ্যান্ড স্টানিং ফটোতে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।





