ছিল স্কার্ট, হয়ে গেল জিন্স, তাড়াহুড়োর ঠেলায় গাড়ির ভিতরেই পোশাক বদলালেন জাহ্নবী

সত্যিই অভিনেত্রী হতে গেলে কত কিছুই না করতে হয়। ব্যস্ত শিডিউলের মধ্যে পোশাক বদলানোর সময়টুকুও পান আন অনেকে। সেই কারণে আর কোনও উপায় না পেয়ে গাড়ির মধ্যেই পোশাক পরিবর্তন করলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

ইনস্টাগ্রামে তাঁর এই পোশাক বদলানোর সময় নাকানি চোবানি খাওয়ার ছবি শেয়ার করেছেন জাহ্নবী। একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে গ্লিটারি একটি মন স্কার্ট ও বড় বো দেওয়া একটি অফ-শোল্ডার টপ পড়ে থাকতে। এরপরই একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে গাড়ির ব্যাকসিটে মাথা নিচু করে পোশাক পালটাতে। তাঁর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিয়েছেন, “রিল্যাক্সে ভরা একটি দিন”।

ছিল স্কার্ট, হয়ে গেল জিন্স, তাড়াহুড়োর ঠেলায় গাড়ির ভিতরেই পোশাক বদলালেন জাহ্নবী

পরপর চারটি ছবি পোস্ট করেছেন তিনি। তৃতীয় ছবিতে তাঁকে দেখা গিয়েছে পোশাক বদলাতে। অন্য একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ফ্লাইটের ভেতরে। সেখানে তাঁর পরনে রয়েছে সাদা টপ ও টর্ন জিন্স।

ছিল স্কার্ট, হয়ে গেল জিন্স, তাড়াহুড়োর ঠেলায় গাড়ির ভিতরেই পোশাক বদলালেন জাহ্নবী

আসলে অভিনেত্রীদের সবসময়ই ক্যামেরার সামনে থাকতে হয়। তাই তাদের সবসময় টিপটপ থাকতে হয়। ক্যামেরায় কোনও খুঁত ধরা পড়লে, সেটা নিয়েও শুরু হয় গসিপ।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

আরও পড়ুন- ‘সবার দিদি ছিলেন যিনি, পালটে উনি পিসি’, ব্যঙ্গাত্মক কবিতায় মমতাকে বিঁধলেন, গেরুয়া ‘রুদ্রনীল’

আজ, বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি ‘রুহি’। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি একটি হরর-কমেডি। ছবিতে দেখা যায়, জাহ্নবী কাপুরের উপর ভূত ভর করেছে। তাঁর এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন অনেক তারকাই।

RELATED Articles