মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ আরও বাড়িয়ে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন।
জানানো হয়েছিল, মনোনয়ন পত্র ত্রুটিপূর্ণ হওয়ার কারণেই তা বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও উজ্জলের মনোনয়ন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন –বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?
এরপরই উজ্জ্বলবাবু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তারই রায়ে আজ কলকাতা হাইকোর্ট পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিল। মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। প্রথম দফায় ২৭শে মার্চ জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ।
আদালত নিজের রায়ে জানায়, “যে কারণে মনোনয়ন বাতিল, তা নগণ্য, উপেক্ষা করা যায়।” কমিশনকে আগের জমা দেওয়া মনোনয়নই বহাল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন –একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?
যদিও নির্বাচন কমিশন কেন তাঁর মনোনয়ন বাতিল করল, সেই বিষয় নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি প্রার্থী উজ্জ্বল কুমার। এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি তৃণমূলের নেতৃত্ব।






