গৌরবকে বিয়ে করেছেন জেসমিন? কপালে সিঁদুর, হাতে পলা তো তাই বলছে!

এর আগে বাংলায় বিনোদন ইন্ডাস্ট্রির খবর বলতে বোঝানো হতো শুধু সিনেমা জগতের খবরা-খবর।কিন্তু যতদিন গিয়েছে আস্তে আস্তে ছোটপর্দায়ও কিন্তু বাংলা বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।এখন এমন অবস্থা হয়েছে যে সিরিয়ালের নায়ক নায়িকারা সিনেমার তারকাদের থেকে বেশি জনপ্রিয়! ছোট পর্দার নায়ক নায়িকারা ব্যক্তিগত জীবনে কী করছেন না করছেন সেসব বিষয়ে জানতে উৎসুক থাকেন দর্শকরা।তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল রীতিমতো স্টক করেন সকলে। আর এই স্টকিং করতে গিয়েই পাওয়া গেল বিস্ফোরক তথ্য। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তাকে দেখা গেল বিবাহিত অবস্থায়!

 

View this post on Instagram

 

🌼🌼 @gourabofficial . . . . #blessed #thankyougodforeverything 🙏🏻

A post shared by Jasmine Roy (@jasmineroyofficial) on

হাতে পলা, কপালে সিঁদুর, জেসমিনের এমন বউ অবতার দেখে হতবাক তার ভক্তরা। তবে কি চুপিসাড়ে বিয়ে সেরে নিলেন অভিনেত্রী? কাউকে কিছু জানালেন না? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এরকমই প্রশ্ন। সম্প্রতি লক্ষ্মীপুজোর বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন যেখানে যেখানে তাকে দেখা যাচ্ছে হলুদ শাড়ি , হাতে সোনালী এবং লাল রঙের চুড়ি পরে। যা দেখে মনে হচ্ছে তিনি শাঁখা পলা পরেছেন এবং তার ধেয়ে এসেছে ভক্তদের প্রশ্ন।

 

View this post on Instagram

 

🌺🌼 . . . . . #blessed #thankyougodforeverything 🙏🏻

A post shared by Jasmine Roy (@jasmineroyofficial) on

বিজয়ার কিছু ছবিতেও সকলের একই প্রশ্ন। প্রেমিক আরেক সিরিয়াল অভিনেতা গৌরব মন্ডল এর সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি বিজয়া উপলক্ষ্যে পোস্ট করেছিলেন জেসমিন যেখানে দেখা যাচ্ছে সিঁথিতে তার চওড়া করে সিঁদুর পরা।যদিও কপালের সিঁদুরই খানিক পৌঁছে গিয়েছে সিঁথিতে।

এই ছবি দেখে তো ভক্তরা বারংবার প্রশ্ন করতে শুরু করেছিলেন কবে গৌরবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেসমিন? যদিও জেসমিন এর কোনো উত্তর দেননি। গৌরবের সঙ্গে জ্যাসমিনের সম্পর্ক বহুদিনের। দুজনেই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এবার জেসমিনকে বউ অবতারে দেখে বেশ চমকেছেন নেটিজেনরা।

RELATED Articles