জয়া আহসান! পুরুষের মনে ঝড় তুলতে নামটুকুই যথেষ্ট। বাংলাদেশী অভিনেত্রী কিন্তু টলিউডের বেশ কিছু ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন এবং তার জন্য তিনি ওপার বাংলার সঙ্গে সঙ্গে এপার বাংলাতেও সমান জনপ্রিয়। তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অর্বাচীন এর কাজ হবে , জয়া কিন্তু মডেলিংয়েও সমান স্বচ্ছন্দ। তার এক একটি ফটোশুটে যে পরিমাণে লাইক ও শেয়ার হয় তা কল্পনা করা যায় না।তাকে দেখলে কেউ বলবে না যে তিনি সদ্য সাতচল্লিশে পা দিয়েছেন।
এহেন জয়া আহসানের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে স্নান করা পর্যন্ত সমস্তটাই দেখা যাচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পরে স্নান তারপর যোগা, ব্রেকফাস্ট সবকিছুই সম্পন্ন করছেন জয়া।নিজের ওজন মাপা থেকে ডায়েট কন্ট্রোল করা সবকিছুই থাকবে এই ভিডিওতে। কী ভাবছেন কীসের ভিডিও এটি?
এটি আসলে একটি বিজ্ঞাপনের টিজার ভিডিও যা step-by-step শুটিং করা হয়েছে। আরেকটি মুক্তি পাবে ধাপে ধাপে। এই বিজ্ঞাপনের একটি অংশই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়া স্বয়ং। যা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। অভিনেত্রী যাই পোস্ট করেন না কেন তার ভক্তকুল অত্যন্ত পছন্দ করেন এবং নিমেষের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যার এবারও ব্যতিক্রম হল না।






