জীবনে একসঙ্গে অনেক কটা বছর বেশ কয়েকটা অধ্যায় কাটানোর পরেও যেন নিজেদের সম্পর্ককে একদম নতুন করে চিনছেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ দাস এবং অনিন্দিতা বোস। এবার নিজেদের নতুন বাড়ির একটি নতুন নাম রাখলেন অনিন্দিতা-সৌরভ। পুজোর আগেই নিজেদের নতুন বাড়ি কিনেছেন এই জুটি এবং সম্প্রতি জানা গেল সেই বাড়ির নাম তারা দুজনে মিলে রেখেছেন প্রথম অধ্যায়।
করোনা আবহে এবার দুজনের কেউই বেরোননি।ঘরে বসে জমিয়ে আড্ডা মারাটাকেই এবার পুজোর সেলিব্রেশন হিসাবে ধরে নিয়েছেন এই জুটি। নিজেদের নতুন কেনা বাড়িতেই বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে বসেই জমিয়ে আড্ডা দিয়েছেন পুজোর কয়েক দিন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনিন্দিতা নিজে।
এছাড়াও নিজের নতুন বাড়িকে মনের মত করে বিভিন্ন হাউজ ডেকর এবং জিনিসপত্র দিয়ে সাজিয়ে তুলেছেন অনিন্দিতা। সেই ছবিও তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। দেখে নিন অনিন্দিতার পোস্ট করা তাদের সেই পুজো আড্ডার ছবিগুলি…






