নব্যা নভেলিকে এখন প্রায় সকলেই চেনে। স্বয়ং বিগ বির নাতনি তিনি। তিনি যা করবেন তাতে এই নজর থাকবে সকলের। সম্প্রতি, নব্যা নভেলি নন্দা (Navya Naveli) কার সঙ্গে প্রেম করছেন তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। বিটাউন শোনা যাচ্ছে, গালি বয় খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা (Navya Naveli) । গোয়া থেকে একসঙ্গে ফিরতে দেখা গিয়েছিল সিদ্ধান্ত ও নব্যাকে। তাতেই তাদের সম্পর্কের জল্পনা উস্কেছে। এমনকি মুম্বাই এর রাস্তাতেও দেখা গেছে এই জুটিকে। একে অপরের হাতে হাত রেখে ঘুরছেন বালিপাড়ার চর্চায় থাকা এই জুটি।
সোশ্যাল মিডিয়ার পাতায় এই জুটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতেই দেখা যাচ্ছে সিদ্ধান্ত নব্যা (Navya Naveli) মুম্বাইয়ের রাস্তায় হাতে হাত রেখে ঘুরছেন। এমনকি পারিবারিক অনুষ্ঠানেও আমন্ত্রিত হচ্ছেন সিদ্ধান্ত। সেটা বচ্চনের জন্মদিনে আমন্ত্রিতের তালিকায় ছিলেন হবু নাতনি জামাই সিদ্ধান্ত। তবে এবার দিদা জয়া নব্যাকে বুঝিয়ে দিলেন কেমন পাত্র বিয়ে করা উচিত তার।
আবার ফিরেছে চ্যাট শো ‘হোয়াট দ্য হেল নভ্যা ২’। শো শুরুর আগেই ট্রেলার শেয়ার করেছেন অমিতাভের নাতনি নভ্যা নভেলি নন্দা। সেখানেই নভ্যার সঙ্গে দেখা গেল মা শ্বেতা বচ্চন নন্দা ও দিদিমা জয়া বচ্চনকে। ‘হোয়াট দ্য হেল নভ্যা’-এর ট্রেলারে বেশ মজাদার, হাসিখুশি মেজাজে দেখা গেছে জয়া বচ্চনকে। মেয়ে ও নাতনির সঙ্গে মজা করতে দেখা যায় তাঁকে।
‘হোয়াট দ্য হেল নব্যা ২’ শোয়ে জয়া জানান, অমিতাভই নাকি তাঁর প্রিয় বন্ধু। তিনি বলেন, “আমার স্বামীই আমার প্রিয় বন্ধু। এমন কোনও কথা নেই, যা আমি তাঁকে বলি না।” বিটাউনে নাতনির সম্পর্কের কথা ছড়িয়ে পড়েছে। তারপরেই নাতনিকে টিপস পেতে দেখা গেল দিদা জয়াকে। তিনি নব্যার (Navya Naveli) উদ্দেশ্যে বলেন, “বিয়ে করলে সব সময় নিজের প্রিয় বন্ধুকেই করা উচিত। কারণ, ভালবাসা তো এক সময় জানলা দিয়ে পালিয়ে যায়! তবে, বন্ধুত্ব রয়ে যায়।”
বলিউডের খ্যাতনামা পরিবার বচ্চন পরিবার। বলিউডের কানা কুসো শোনা যাচ্ছে সেই পরিবারেরই জামাই হতে চলেছেন সিদ্ধান্ত। সম্ভ্রান্ত বচ্চন পরিবারে পা রাখার আগে সিদ্ধান্তকে কি কোন বার্তা দিতে চাইছেন দিদা। যদিও নব্যা (Navya Naveli) জানিয়েছেন তার বন্ধুদের সঙ্গে জয়ার সম্পর্কও ভীষণ সহজ সরল। এমনকি নব্যা নিজেই স্বীকার করেছেন মায়ের তুলনায় দিদার সাথেই বেশি সচ্ছন্দে থাকেন তিনি। এদিকে জয়া বচ্চনকেও বলতে শোনা যায় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গেই তার সময় কাটাতে ভালো লাগে, অনেক কিছুই জানতে পারেন তিনি।





