ঘুরিয়ে দিলেন খেলা! একদিনের মধ্যেই ভোলবদল, আচমকাই ৩৬০ ডিগ্রি পাল্টি শাহজাহানের, অভিযোগ নিয়ে বড় মন্তব্য স্বঘোষিত ‘বাঘ’-এর

হঠাৎ এমন কী হল সন্দেশখালির ‘বাঘ’-এর? আচমকাই পাল্টি কেন খেলেন তিনি? যদিও ইডির খাঁচায় ঢোকার পর থেকেই স্বঘোষিত বাঘ প্রায় ‘ভিজে বেড়াল’ হয়ে গিয়েছিল। আর এবার নিজের মন্তব্যেও একেবারে ভোলবদল। খেলা ঘুরিয়ে দিলেন শেখ শাহজাহান (Sheikh Shah Jahan)।  

গত শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে সময় সাংবাদিকদের সামনে মুখ খুলেছিলেন শেখ শাহজাহান (Sheikh Shah Jahan)। সেদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় ফের মুখ খুলেছিলেন সন্দেশখালির ‘ত্রাস’। তাঁর কথায়, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। এরপরই বিজেপিকে দুষে তিনি বলেছিলেন, “সব মিথ্যে কথা, সব দালাল। বিজেপির দালাল”। কিন্তু এবার তাঁর মন্তব্যে এল বড় বদল।

আজ, রবিবার ফের শাহজাহানকে (Sheikh Shah Jahan) নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেই সময় সাংবাদিকরা শাহজাহানকে প্রশ্ন করেন যে বিজেপির কে বা কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নাম জিজ্ঞাসা করা হয় তাঁকে। কিন্তু তখনই নিজের আগের মন্তব্যের থেকে ইউটার্ন নেন শাহজাহান। কারোর নাম তো নেনই নি। উল্টে আবার বলেন, কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই তাঁর। হঠাৎ তাঁর এহেন মন্তব্য কেন, তা নিয়ে বেশ প্রশ্ন উঠছে বৈ কী!

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শাহজাহানের (Sheikh Shah Jahan) কানে হয়ত বার্তা পৌঁছেছে যে দল তাঁর থেকে দূরত্ব তৈরি করেছে। শাহজাহানকে আগেই ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। এর উপর আবার সন্দেশখালিতে শাহজাহান, শিবু, উত্তমরা না থাকার ফলে সেই এলাকার রাশ ধীরে ধীরে যাচ্ছে বিরোধীদের হাতে।

এর উপর আবার মন্ত্রী সুজিত বসু এর আগেও বলেছেন যে শাহজাহান (Sheikh Shah Jahan), শিবু এরা সব এখন অতীত। আবার বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামও বলেছেন, শাহজাহান এখন ‘ক্লোজড চ্যাপ্টার’। সব মিলিয়েই সন্দেশখালির ‘বাঘ এখন ভালোই বুঝতে পেরেছেন যে সেই এলাকায় তাঁর দাপট আর খাটবে না। বাঘের রাজত্ব শেষ। আর সেই কারণেই তিনি হয়ত বিরোধীদের বিরুদ্ধে মুখ খোলা থেকে বিরত থাকছেন বলে দাবী ওয়াকিবহাল মহলের।   

RELATED Articles