“আমাদের মাঝে আর কেউ ঢুকতে পারবে না…” নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর, এবার কার প্রেমে ডুবে জিতু কমল? নিজেই সবটা জানালেন অভিনেতা!

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। সম্পর্ক, কাজ কিংবা জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে তিনি কখনও খুব বেশি লুকোছাপা করেন না। প্রাক্তন স্ত্রী নবনীতা দাস (Nabanita Das)-এর সঙ্গে বিচ্ছেদের পরেও দু’জনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেই জানা যায়। সম্প্রতি নিজের নতুন ছবি ‘চোর’-এর ডাবিংয়ের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেতা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি এখন সিঙ্গল কিনা। সেই প্রশ্নের উত্তরে জিতুর জবাব ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা। তাঁর কথাতেই স্পষ্ট, এই মুহূর্তে তিনি এক বিশেষ ভালোবাসার মধ্যেই রয়েছেন। আর সেই মন্তব্যই এখন নেটপাড়ায় বেশ ভাইরাল। অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জীতু স্পষ্ট করে জানান, তিনি একেবারেই সিঙ্গল নন। তবে তাঁর জীবনের সেই ভালোবাসার মানুষ কোনও নারী নন। অভিনেতার কথায়, তাঁর সমস্ত ভালোবাসা জুড়ে রয়েছেন মহাদেব। বহুদিন ধরেই শিবের প্রতি তাঁর গভীর ভক্তির কথা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে উঠে এসেছে। নীল ষষ্ঠী, শিবরাত্রি থেকে শুরু করে প্রতি সোমবার নিয়ম করে পুজোও করেন তিনি। সেই প্রসঙ্গ টেনেই অভিনেতা বলেন, “আমি আর আমার শিব একসঙ্গে থাকি। আমাদের মধ্যে প্রেম অসম্ভব। আমাদের মাঝে কেউ কোনওদিন ঢুকতে পারবে না।” তাঁর এই মন্তব্যে উপস্থিত অনেকেই অবাক হলেও, জিতু নিজের বক্তব্য খুব স্বাভাবিক ভাবেই তুলে ধরেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে।

এরপর মজার ছলে তাঁকে বলা হয়, শিব তো পার্বতীর প্রেমেই মগ্ন। সেই কথারও হাসিমুখে উত্তর দেন অভিনেতা। জিতু বলেন, “শিব যদি পার্বতীকে ভালবাসেন তাতে আমার কোনও আপত্তি নেই। আমি শিবকে ভালবাসি। আমি একমাত্র শিবের সঙ্গেই প্রেম করি। যদি কখনও বিচ্ছেদ হয়, অবশ্যই জানাবো।” অভিনেতার এই রসিকতাপূর্ণ মন্তব্য শুনে উপস্থিত সকলে হেসে ফেলেন। অনেকেই আবার তাঁর এই ভক্তিভাবকে প্রশংসাও করেছেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনের মধ্যেও জিতুর এই উত্তর বেশ অন্যরকম বলেই মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভক্তদের একাংশ অভিনেতার সরল ও স্পষ্ট বক্তব্যকে বেশ পছন্দ করেছেন।

আরও পড়ুন: জন্মের পর মুসলিম নাম নিয়ে বিতর্ক, এবার বাংলার প্রতিনিধি হিসেবে নজির স্থাপন শাহিদার! গর্বে ভাসছেন মা সুদীপ্তা চক্রবর্তী! মেয়ের উদ্দেশ্যে কী বার্তা অভিনেত্রীর?

অন্যদিকে, কাজের জগতেও গত কিছুদিন ধরে নানা বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে জিতুকে। ধারাবাহিক ‘চিরদিন তুমি যে আমার’ শুরু হওয়ার পর থেকেই একাধিক সহঅভিনেতার সঙ্গে তাঁর মনোমালিন্যের খবর সামনে আসে। কখনও দিতিপ্রিয়া, কখনও আবার অভ্রজিত-এর সঙ্গে মতবিরোধ নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। কিছুদিন আগে অভিনেত্রী পায়েলের সঙ্গেও তাঁর বিবাদের খবর প্রকাশ্যে আসে। যদিও এসব বিষয় নিয়ে খুব বেশি প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়নি অভিনেতাকে। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে সেই সব ঘটনা নিয়ে কম চর্চা হয়নি। ব্যক্তিগত ও পেশাগত দুই দিক মিলিয়েই বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন জিতু।

তবে বিতর্ক থাকলেও দর্শকদের কাছে ধারাবাহিকটির জনপ্রিয়তা যে কমেনি, সেটা মানছেন অনেকেই। ‘চিরদিন তুমি যে আমার’ সম্প্রচারের পর থেকেই আলাদা একটি দর্শকগোষ্ঠী তৈরি হয়েছিল। গল্প, চরিত্র এবং অভিনয়ের জন্য ধারাবাহিকটি নিয়মিত আলোচনায় থেকেছে। আর সেই কারণেই নানা বিতর্কের মধ্যেও দর্শকদের আগ্রহ কমেনি। বর্তমানে নিজের নতুন কাজ এবং ব্যক্তিগত মন্তব্য দু’দিক থেকেই খবরের শিরোনামে রয়েছেন জিতু কমল। তাঁর সাম্প্রতিক মন্তব্য আবারও প্রমাণ করল, নিজের অনুভূতি প্রকাশ করতে তিনি কোনওদিনই দ্বিধা করেন না। আর সেই স্পষ্টভাষী স্বভাবই তাঁকে অন্যদের থেকে কিছুটা আলাদা করে রেখেছে।

আরও অন্যান্য খবর