দর্শকদের জন্য সুখবর! তিনটি চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক, কারা থাকবেন মুখ্য চরিত্রে?

New Serial: ‘ভালবাসা ভালবাসা’, ‘অপরাজিত’ একের পর এক হিট ধারাবাহিক উপহার দিয়েছিলেন দর্শকদের। হিট ধারাবাহিক গুলির নেপথ্যে ছিল, ‘ব্লু ওয়াটার প্রোডাকশন’। ব্লু ওয়াটার প্রোডাকশন হাউস ছিল যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা। কিন্তু তা আচমকাই বন্ধ হয়ে যায়। তার পর অনেক সময় গড়িয়েছে। এসেছে বহু ধারাবাহিক, বহু নতুন মুখ ধারাবাহিকের পর্দায় এসেছে। যিশু সেনগুপ্ত কলকাতা ছেড়ে পা রেখেছেন মুম্বই এবং দক্ষিণে। বেশ কয়েক বছর আগে নতুনভাবে প্রযোজক হয়ে ফিরেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত (New Serial)। তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। এই প্রোডাকশন হাউজের সঙ্গে রয়েছেন অভিনেতার দিদি রাই সেনগুপ্তও।

যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের প্রথম ধারাবাহিক ছিল যিশু-নীলাঞ্জনা প্রযোজিত ‘হরগৌরী পাইস হোটেল’। তারপরে এসেছে লাভ আজকাল ধারাবাহিক। স্টুডিওতে বেশ নাম করেছে যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজ। কাজের চাপ রীতিমতো টেক্কা দিচ্ছে অন্য প্রোডাকশন হাউজদের। এবার সেই প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক আসতে চলেছে (New Serial)।

একটা নয় একসাথে আসছে তিনটে নতুন ধারাবাহিক (New Serial)। কদিন আগে জানা গেছিল যিশু সেনগুপ্ত প্রোডাকশন হাউজের দুটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। স্টার জলসা এবং জি বাংলা চ্যানেল দুটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। স্টার জলসা, জি বাংলা ছাড়াও যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক আসছে সান বাংলা চ্যানেলে। স্টুডিও সূত্রে খবর জি বাংলা ও সান বাংলা চ্যানেলের ধারাবাহিকটি আগে শুরু হবে তারপর শুরু হবে স্টার জলসার নতুন ধারাবাহিক (New Serial)।

ইতিমধ্যেই জি বাংলার আরও এক নতুন ধারাবাহিকের খবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, জি বাংলার নতুন ধারাবাহিকের জন্য কনফার্ম করা হয়েছে জনপ্রিয় নায়িকাকে। জি বাংলায় আসছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক (New Serial)। এই চরিত্রে নায়কের ভূমিকায় দেখা যাবে হানি বাফনাকে। নায়িকা চরিত্রের জন্য হয়ে গিয়েছে লুক সেট। চ্যানেল কনফার্ম করেছে এই ধারাবাহিকের নায়িকাকে।

স্টুডিও সূত্রে খবর বাংলা টকিজ প্রোডাকশন হাউসে নতুন ধারাবাহিকের (New Serial) জন্য পছন্দ করা হয়েছে মোহনা মাইতিকে। যাকে এর আগে দেখা গেছে গৌরী এলো ধারাবাহিকে। তিনি এর আগে লুকসেট দিয়েছিলেন অষ্টমী ধারাবাহিকে। ডান্স বাংলা ডান্স দিয়ে আত্মপ্রকাশ করেন মোহনা। তারপরেই সুযোগ আসে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলো ধারাবাহিকে কাজ করার।

আরও অন্যান্য খবর