এক্কেবারে অশুভ, কেকেআরের হারের কারণ দর্শনাই! নেটিজেনদের মন্তব্যে চোটলেন সৌরভ, বউয়ের স্বপক্ষে কী জবাব দিলেন অভিনেতা?

শুক্রবার আইপিএল ছিল ইডেন গার্ডেন্সে। খেলা ছিল কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে পাঞ্জাব কিংস-এর‌। কলকাতা নাইট রাইডার্স ২৬১ রান করেও জিততে পারেনি ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সদের হারিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলেছে পাঞ্জাব কিংস। কলকাতার খেলা দেখতে মাঠে এসে পৌঁছে ছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিল কিং খানের ছোট পুত্র আব্রাম। 

এদিন ইডেন গার্ডেনসে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দর্শনা বণিক (Darshana Banik) ও সৌরভ দাস। ইডেন গার্ডেন্স এর একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এনেছেন দর্শনা। সমাজ মাধ্যমের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গ্যালারিতে শাহরুখ খানকে দেখে উত্তেজনার ধরে রাখতে পারেননি দর্শনা শুরু করে দিয়েছেন নাচানাচি। তাই ক্যামেরাবন্দি করে ফুটে উঠেছে তার সোশ্যাল মিডিয়া পাতায়। 

দর্শনার (Darshana Banik) এই ভিডিওতে প্রচুর কমেন্টের বন্যা বয়ে যায়। এক নেট-নাগরিক মন্তব্য করেন, “তোরা যাস না ইডেনে! তোরা গেলেই হারে।” বউয়ের ভিডিওতে এই মন্তব্য এক্কেবারেই মেনে নিতে পারেননি স্বামী সৌরভ। অভিনেতা জবাবে লিখলেন, “হ্যাঁ খুব নির্ভরশীল আমাদের উপর”। দ্বিতীয়জন লিখলেন, “হারার আসল কারণ”। অপর একজন লিখলেন, “খারাপ দেখতে মেয়েরা বরাবরই কেকেআরের জন্য পনোতি”। দশনা পোস্ট করা সেই ভিডিওতে তাকে রীতিমত ট্রোল করতে শুরু করেন অভিনেত্রী। 

বউয়ের হয়ে রুখে দাঁড়ানো এই প্রথম নয় এর আগেও ট্রোলারদের জবাব দিয়েছিলেন সৌরভ। ‌ দর্শনাকে (Darshana Banik) ‘গরিবের ক্যাটরিনা’ ট্রোলেও মুখ খুলে ছিলেন সৌরভ। সেসময় বলতে শোনা যায়, “আমাকেও লোকে বলে গরীবের রণবীর সিং। বাঙালির বা বাংলার বলতেও তো পারে! কিন্তু বলে না। এরা নিজেরাই যদি নিজেদের গরীবভাবে তাহলে আর কী করার আছে।” কিছুদিন আগে বৌমা দর্শনাকে ট্রোলের জবাব দিয়েছিলেন সৌরভের মা। ‌ 

সংবাদ মাধ্যমের সামনে বউয়ের চুল ঠিক করে দিতে দেখা গেছিল সৌরভকে। এ প্রসঙ্গে দর্শনা (Darshana Banik) বলেছিলেন, তিনি অসুস্থ থাকায় তাঁর খেয়াল রাখছিলেন সৌরভ। তা নিয়েও ট্রোলের শিকার হয়েছিল দর্শনা। এই পোস্টের কমেন্টে একজন লিখেছিলেন, “তোমার শরীর আর মাথা দুটোই খারাপ”। আর তাতেই মোক্ষম জবাব দিয়েছিলেন সৌরভ‌। বলেছিলেন, “আর তোমার মন আর…থাক”। সৌরভের জবাবে থেমে যাননি ওই ব্যক্তি পাল্টা লেখেন, “দাদা আপনি নায়িকা বউ পেয়ে পুরো আকাশে উড়ছেন। এত গর্ব আর ইগো ভাল না।” তারপর আসরে নেমেছিলেন সৌরভের মা। লেখেন, “আপনি না পেয়েও এত হতাশাগ্রস্ত কেন? তাহলে কার মাথা খারাপ?”

RELATED Articles