বাংলা টেলিভিশনের সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হতেই আবারও বদলে গেল জনপ্রিয় ধারাবাহিকগুলির অবস্থান। এই সপ্তাহের রেটিং সামনে আসার পর স্পষ্ট হয়েছে যে দর্শকদের পছন্দের তালিকায় এখনো জি বাংলা এবং স্টার জলসার মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। প্রতি সপ্তাহের মতো এবারও কোন ধারাবাহিক কতটা দর্শক টানতে পারল, তারই প্রতিফলন দেখা গেল নতুন তালিকায়।
শীর্ষস্থান থেকে শুরু করে সেরা পাঁচের লড়াইয়ে দুই চ্যানেলের একাধিক ধারাবাহিক নিজেদের জায়গা শক্ত করে ধরে রেখেছে। তবে এই সপ্তাহে সবচেয়ে বড় চমক দেখিয়েছে জি বাংলার একটি জনপ্রিয় মেগা। সেই ধারাবাহিকই এবার বেঙ্গল টপারের মুকুট জিতে নিয়েছে। ফলে আগামী সপ্তাহের ফলাফল নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। এই সপ্তাহে টিআরপি তালিকার এক নম্বর স্থানে উঠে এসেছে ‘জোয়ার ভাঁটা’।
ধারাবাহিকটি ৫.৫ নম্বর পেয়ে সবার শীর্ষে জায়গা করে নিয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’, যার প্রাপ্ত নম্বর ৫.৩। একসময় টিআরপির শীর্ষে থাকা এই ধারাবাহিক এখনও দর্শকদের পছন্দের তালিকায় গুরুত্বপূর্ণ জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। তৃতীয় স্থানের লড়াই ছিল সবচেয়ে আকর্ষণীয়। একই নম্বর পেয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’, ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’।
তিনটি ধারাবাহিকই ৫.২ নম্বর পেয়েছে। ফলে এই সপ্তাহে তৃতীয় স্থানে একাধিক ধারাবাহিকের উপস্থিতি টিআরপি প্রতিযোগিতাকে আরও জমজমাট করে তুলেছে। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ধারাবাহিকটি এই সপ্তাহে ৪.৮ নম্বর পেAয়েছে। অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘গঙ্গা’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র মূল সম্প্রচার। দুই ধারাবাহিকই ৪.৬ নম্বর পেয়ে সেরা পাঁচের তালিকায় নিজেদের উপস্থিতি বজায় রেখেছে।
আরও পড়ুনঃ বাংলার সঙ্গে রক্তের সম্পর্ক, তাই বাংলার খাবারের প্রতি আলাদা টান! কলকাতায় এলেই এই খাবার না নিয়ে বাড়ি নিয়ে যান না অভিনেতা সঞ্জয় মিশ্র! জানেন কী সেটা?
ফলে নিচের দিকের স্থানগুলিতেও প্রতিযোগিতা যে কম নয়, তা এই ফলাফল থেকেই স্পষ্ট। ১৮ জুন, বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় দেখা গেল, দর্শকদের পছন্দের হিসাব প্রতি সপ্তাহেই বদলাচ্ছে। এখন নজর আগামী সপ্তাহের দিকে, কারণ নতুন গল্পের মোড় টিআরপির সমীকরণ আবারও পাল্টে দিতে পারে।






