সিনিয়র চাঁদনীকে নাকি সম্মান করেন না আরাত্রিকা! ‘জোয়ার ভাঁটা’র সেটে দুই অভিনেত্রীর ঠান্ডা লড়াই ঘিরে জোর গুঞ্জন! সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন নায়িকা, কী জানালেন তিনি? তবে কি ধারাবাহিক বন্ধের পথে?

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে গুঞ্জন, ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের সেটে নাকি তৈরি হয়েছে অশান্তির পরিবেশ। বিশেষ করে অনস্ক্রিন ননদ চাঁদনী সাহা এবং ‘উজি’ চরিত্রে অভিনয় করা আরাত্রিকার মধ্যে নাকি মনোমালিন্য চলছে। এই আলোচনা দ্রুত ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় নেটপাড়ায়।

কিছুদিন আগেই অন্য একটি ধারাবাহিক নিয়ে টানাপোড়েনের খবর সামনে এসেছিল। তার মধ্যেই নতুন করে এই গুঞ্জন আরও আগ্রহ বাড়ায় দর্শকদের মধ্যে। চাঁদনী সাহার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই মূলত এই বিতর্কের সূত্রপাত। যদিও তিনি সেখানে কারও নাম উল্লেখ করেননি, তবুও অনেকেই বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করেন।

চাঁদনী তাঁর পোস্টে শুটিং ফ্লোরে কিছু আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, অনেকেই অনুমতি ছাড়াই মোবাইল দিয়ে BTS ভিডিও করেন এবং শুটিং চলাকালীন অযথা বিরক্তি সৃষ্টি করেন। তাঁর মতে, সিনিয়র শিল্পীদের প্রতি যথাযথ সম্মান অনেক সময় দেখা যায় না। পাশাপাশি, যারা ভিডিও বা ছবি শেয়ার করেন, তারা অনেক সময় ফ্রেমে থাকা অন্যদের নামও উল্লেখ করেন না।

এই পোস্ট ঘিরেই অনেকে ধরে নেন যে মন্তব্যটি আরাত্রিকাকে উদ্দেশ্য করে লেখা। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। পরে চাঁদনী আরেকটি পোস্টে স্পষ্ট করে জানান, তিনি কোনও নির্দিষ্ট সহ-অভিনেত্রীকে লক্ষ্য করে কিছু বলেননি। বরং কিছু অনলাইন মাধ্যম ও তাদের আচরণ নিয়েই তাঁর বক্তব্য ছিল বলে তিনি জানান।

আরও পড়ুনঃ “ধ্বং*সস্তূপের নীচে এখনও শোনা যাচ্ছে আর্তনাদ!” তারাতলার গুদাম ধ’সে ঠিক কতজন শ্রমিক আটকে? উদ্ধারকারীদের মরিয়া অভিযানের মাঝেই বাড়ছে উদ্বেগ!

এরপর আরাত্রিকাও এই প্রসঙ্গে নিজের মতামত জানান। তিনি মন্তব্য করে বলেন, অকারণে তাঁর নাম টেনে আনা হচ্ছে। একই সঙ্গে তিনি চাঁদনীর বক্তব্যের সঙ্গে একমত হয়ে জানান, অনুমতি ছাড়া ভিডিও করা সত্যিই সমস্যার। পরে নিজের পেজে পোস্ট করে তিনি মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। সব মিলিয়ে, দুই অভিনেত্রীর বক্তব্যে স্পষ্ট যে তাঁদের মধ্যে কোনও ব্যক্তিগত বিরোধ নেই।

আরও অন্যান্য খবর