“এমনিতে তো অনেক ক্ষতি করো, এবার আমাদের খুশিতে একটু নাচো!” সতীনের মেয়ের বিয়েতে জমিয়ে নাচ জুন আন্টির! হেসে গড়াগড়ি খেল দর্শকবৃন্দ

কিছুদিন আগেই স্টার জলসার অতি চর্চিত ও জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে রোহিত সেন আর শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। এবার নতুন করে ধারাবাহিকে টুইস্ট আনতে সম্পন্ন হল আরও একটি বিয়ের অনুষ্ঠান। এদিকে শ্রীময়ী অনিন্দ্যর জীবন থেকে দুরে সড়ে এলেও, শ্রীময়ীর উপর থেকে নজর সড়ছে না জুন আন্টির। নানা রকমভাবে সে চেষ্টা চালিয়েই যাচ্ছে শ্রীময়ীর সুখের সংসারে আগুন লাগানোর। কিন্তু এখন নতুন করে বিয়ের অনুষ্ঠানে মাতল গোটা ‘শ্রীময়ী’ পরিবার।

শ্রীময়ী-রোহিতের বিয়ের পর এবার শ্রীময়ীর মেয়ে দিঠির বিয়েতে মাতলো সকলে। একসঙ্গে গোটা পরিবারকে নাচতে দেখা গেল এবারে। দিঠির ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ঐশী ভট্টাচার্য। পাশাপাশি ছোটুর সঙ্গে দিঠির বিয়ে নিয়ে উৎসাহী ছিলেন সকলেই। শেষমেষ সেই দিন হাজির হয়েছে। বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে শ্রীময়ী আর রোহিত সেনের বাড়ি থেকে। অতিথি হিসেবে সেখানে হাজির অনিন্দ্য, শ্রীময়ীর শাশুড়ি আর জুন আন্টি।

এদিকে বিয়ের সময় সব ক্ষেত্রে শ্রীময়ীর ভুল ধরার চেষ্টা করে চলেছে জুন আর শ্রীময়ীর প্রাক্তন শাশুড়ি। অন্যদিকে তা পাশে দাঁড়িয়ে মুখ বুজে দেখছে অনিন্দ্য। সবমিলিয়ে ‘ফুল অন ড্রামা’। এদিন সামনে এলো সেই ড্রামারই কিছু ঝলক। স্টার জলসার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই শেয়ার হয়েছে দিঠি ও ছোটুর বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত। যেখানে দিঠির বিয়েতে জমিয়ে নাচতে দেখা গিয়েছে জুন আন্টিকে।

ভিডিওতে দেখা গিয়েছে, ‘তেরে লিয়ে হি তো সিগন্যাল তোড়তাড় কে’ গান করছে শ্রীময়ীর ছেলে ডিঙ্কা। ডিঙ্কার গানে জমিয়ে নাচ করছে, তাঁর বউ অর্না। এরপরই অর্নার অনুরোধে, বলা যায় একপ্রকার টেনেই জুন আন্টিকে নাচ করালো সে। তাঁর মুখে বলতে শোনা গেল, “এমনিতে তো অনেক ক্ষতি করো, এবার আমাদের খুশিতে একটু নাচো!” এদিকে জুন আন্টির এই রূপ দেখে হতবাক শ্রীময়ী। পাশাপাশি মজা লুটেছেন দর্শকবৃন্দ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর