দিন তিনেক পরেই বিয়ে, হবু বরকে প্রকাশ্যে আনলেন কাজল আগরওয়াল

বলিউডে নেহা কক্কারের পর আবার বেজে উঠতে চলেছে বিয়ের সানাই। এবার পাত্রী তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। আগামী ৩০শে অক্টোবর বিয়ের পিঁড়িতে বসছেন কাজল। এতদিন যা কানাঘুষো শোনা যাচ্ছিল তা উড়িয়ে অভিনেত্রী নিজেই জানালেন বিয়ের কথা। দশেরা উপলক্ষ্যে একসঙ্গে হবু স্বামী-স্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন মানুষকে। তখনই দেখা গেল কাজলের হবু বর গৌতম কিচলুকে।

গৌতম পেশায় ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার। বাগদান পর্ব আগেই সারা হয়ে গিয়েছিল। এবার কাজল জানিয়েছেন, মুম্বাইয়ে একটি ছোট এবং ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়েই আগামী ৩০ অক্টোবর বিয়ে করছেন তাঁরা।

এতদিন পর্যন্ত হবু স্বামীর সঙ্গে কোথাও দেখা যায়নি কাজলকে। নিজের ব্যক্তিগত জীবন বেশ গোপন রেখেছিলেন কাজল। তবে দশেরা উপলক্ষ্যে প্রথমবার গৌতমকে কাজলের সঙ্গে দেখা গেল।দর্শকরা এই হবু নবদম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

জানা গিয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান অত্যন্ত প্রাইভেট হবে এবং সেখানে নিজেদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব এবং আত্মীয়-স্বজনরাই থাকবেন।

অন্যদিকে করোনার কারণে কাজল আগারওয়ালের আগামী ছবি ইন্ডিয়ান ২ এখনও মুক্তি পায়নি।শংকর পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কামাল হাসান।

RELATED Articles