রণবীর সিংয়ের গার্লফ্রেন্ড চুরি করেছেন আদিত্য রয় কাপুর! কী বলছেন অভিনেতা?

রণবীর সিংয়ের প্রেমিকা চুরি করে নিয়েছিলেন আদিত্য রয় কাপুর! ঠিক এই মারাত্মক অভিযোগই করেছিলেন রণবীর সিং। তিন বছর আগে নেহা ধুপিয়ার রেডিও চ্যাট শো ‘নো ফিল্টার নেহা সিজন ২’তে এসেছিলেন রণবীর। এখানেই রণবীর অভিযোগ করেছিলেন, কলেজের সময় নাকি রণবীর সিংয়ের প্রেমিকাকে চুরি করেছিলেন আশিকী ২ তারকা।

রণবীর বলেছিলেন, “ও কলেজে প্রতিটা মেয়ের স্বপ্নের পুরুষ ছিল। সেই সময় আমি যে মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছি সে চার পাঁচ মাস পরে আমার সঙ্গে ব্রেক আপ করে নিল আদিত্যর জন্য। যদিও সে এখন বিবাহিতা এবং ছেলেমেয়ে নিয়ে জমিয়ে সংসার করছে।”

আজ এত বছর পরে এই নিয়ে মুখ খুললেন আদিত্য। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি রণবীরকে বললেন ‘নাটকবাজ’ এবং রণবীর যে ভাঙা মনের যন্ত্রণা জুড়তে রঙ চড়িয়ে ঘটনাটি বলেছেন সেকথাও বলছেন জুনিয়র রয় কাপুর।

আদিত্য বলছেন যে সেই মেয়েটি রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার আট মাস পরে আদিত্যর সঙ্গে ডেটিং শুরু করেন। তিনি রণবীরের কতটা খারাপ লেগেছিলো জানেন না কিন্তু এখানে গার্লফ্রেন্ড চুরি করার কোন প্রশ্নই আসে না। এতদিন পর্যন্ত বলিউডের নায়িকাদের দ্বৈরথের কথা শোনা যেত এবার দুই বলি নায়কের প্রাক্তন প্রেমিকা নিয়ে মনোমালিন্য প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গেল।

অন্যদিকে রণবীর ও দীপিকার দ্বিতীয় বিবাহ বার্ষিকী আসতে চলেছে। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং সারেন এই কপোত-কপোতি। চলতি বছরের ডিসেম্বরে নিজেদের আসন্ন ছবি কপিল দেবের জীবনী ‘৮৩’ মুক্তি পেতে চলেছে। কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং এবং কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় রয়েছেন দীপিকা।

RELATED Articles