লকডাউন অবস্থায় গরিবদের অ্যাকাউন্টে টাকা, বিনামূল্যে চাল-ডাল দেবে কেন্দ্র

এবার করোনা সংকট কাটাতে কল্পতরুর রূপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার ঘোষণা করলেন ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ স্কিম’ ৷ এই স্কিম ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা দ্বারা চালিত হবে৷ সরসারি ব্যাঙ্ক লেনদেনের পাশাপাশি খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে৷ শহর এবং গ্রামের গরিব মানুষের জন্য এই বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতালের সাফাইকর্মী, আশা কর্মী যাঁরা সামনে থেকে করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য মাথাপিছু পঞ্চাশ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা৷ আর কী কী থাকছে এই স্কিমে। পড়ে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলি:

  • আগামী ৩ মাস দেওয়া হবে বাড়তি ৫ কেজি চাল, আটা, ১ কেজি করে ডালও দেওয়া হবে। যাতে কোনও গরিব অভুক্ত না থাকে এটাই মূল লক্ষ্য।
  • যাদের বাড়িতে ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, বিধবা, প্রতিবন্ধী আছে তাঁদের জন্য ১০০০ টাকা করে বাড়তি টাকা দেওয়া হবে আগামী ৩ মাসের জন্য। দুই কিস্তিতে এই টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক আকাউন্টে পৌঁছে যাবে। ৩ কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন।
  • ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।
  • মনরেগারদের মজুরি ১৮২ টাকা থেকে ২০২ টাকা করা হল। এরফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক।
  • ১০০ দিনের কাজের মজুরিও ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল।
  • উজ্জলা গ্রাহকদের জন্য আগামী ৩ মাসে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে।
  • মহিলাদের জন্য জনধন আকাউন্টে  আগামী ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে।
  • ১৫ হাজার টাকার কম বেতনভুক্ত কর্মচারীদের আগামী ৩ মাসের জন্য পিএফ দেবে কেন্দ্রীয় সরকার।
  • ১০০ জনের কম কর্মচারী আছে, এরকম কর্মসংস্থানকে আগামী ৩ মাসের জন্য পিএফ দেবে কেন্দ্রীয় সরকার। এরফলে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক।

করোনার জন্য কোনও গরিবের যাতে কোনও সমস্যা না হয় তাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে। 

RELATED Articles

Leave a Comment