অবশেষে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের (Kanchan-Sreemoyee) বহু প্রতীক্ষিত হানিমুন সম্পন্ন হল। মার্চ মাসে সামাজিক বিয়ের পর থেকেই অনুরাগীরা জানতে চাইছিলেন, কবে তারা মধুচন্দ্রিমায় যাবেন। সোমবার সকালে দম্পতি বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেন। প্রথমে গন্তব্যের নাম প্রকাশ না করলেও, ছবিগুলি দেখে বোঝা যায় তারা মলদ্বীপে গেছেন।
শ্রীময়ী ইতিমধ্যেই বিকিনিতে সুইমিং পুলের ছবি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে তারা (Kanchan-Sreemoyee) একটি ওয়াটার ভিলা বুক করেছেন। মলদ্বীপের বেশ কিছু রিসর্টে এই ধরনের প্রাইভেট দ্বীপে ওয়াটার ভিলা থাকে, যেখানে থাকার খরচও বেশ ব্যয়বহুল। শ্রীময়ীর শেয়ার করা ভিডিও থেকে জানা যায় যে তারা একটি পুলসহ ওয়াটার ভিলা বুক করেছেন, যা প্রতি রাতে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ পড়তে পারে, কখনও তারও বেশি।
রবিবার ছিল শ্রীময়ীর জন্মদিন, আর সোমবার তারা (Kanchan-Sreemoyee) মলদ্বীপে পৌঁছান। শ্রীময়ী শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, রিসর্টের পক্ষ থেকে জন্মদিনের কেক পাঠানো হয়েছিল এবং ফুল দিয়ে খাট সাজানো হয়েছিল, যেখানে লেখা ছিল ‘হ্যাপি বার্থডে’। মেইন ডোর দিয়ে ঢুকলে প্রথমেই বসার এবং ব্যাগ রাখার জায়গা, তারপর শোওয়ার ঘর, এবং সেখানে একটি ইনফিনিটি পুল সহ ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে সিঁড়ি নেমে সোজা সমুদ্রে।
মলদ্বীপ বহু তারকার পছন্দের হলিডে ডেস্টিনেশন। টলিউডের রাজ-শুভশ্রী, অঙ্কুশ-ঐন্দ্রিলা, দেবচন্দ্রিমা, শ্রাবন্তীরা ইতিমধ্যেই মলদ্বীপে ছবি শেয়ার করেছেন। বলিউডেরও অনেক তারকাই মলদ্বীপে ঘুরতে গিয়েছেন। তবে বর্তমানে ভারত-মলদ্বীপ সম্পর্ক খারাপ হওয়ায়, অনেক ভারতীয়ই মলদ্বীপকে বয়কট করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাঞ্চন মল্লিক সেই ট্রেন্ডে গা ভাসাননি। তিনি তার স্ত্রীকে নিয়ে (Kanchan-Sreemoyee) মলদ্বীপে ঘুরতে গেছেন।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন কাঞ্চন ও শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) আইনি বিয়ে হয়। এর আগে জানুয়ারি মাসে কাঞ্চন তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান, যার জন্য তাকে ৫৪ লাখ টাকা খোরপোশ দিতে হয়েছিল।





