‘মিঠিঝোরা নিয়ে ছিনিমিনি খেলছে জি কাকু’, নতুন ধারাবাহিককে জায়গা দিতে ফের ‘মিঠিঝোরা’র স্লট পরিবর্তন, রেগে আগুন দর্শকেরা

Viewers got angry on Zee: জি বাংলায় একের পর এক ধারাবাহিক বন্ধ হয়েছে। তারপর নতুন ধারাবাহিক গুলি এসেছে। জি বাংলায় ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক‌ পুবের ময়নার। ২৪ জুন বিকেল ৬টায় সম্প্রচার হচ্ছে পুবের ময়না ধারাবাহিকটি। জি বাংলার (Zee Bangla) তরফে নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। ধারাবাহিকের নাম ডায়মন্ড দিদি জিন্দাবাদ। অর্থাৎ ডায়মন্ড দিদির লড়াইয়ের গল্প, নিজের পায়ে দাঁড়ানোর গল্প ফুটে উঠবে জি বাংলার পর্দায় সোম থেকে শনি রোজ সন্ধ্যে ছটায়।

কিছুদিন আগেই জি বাংলা (Zee Bangla) দুটি ধারাবাহিকের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকটি হবে ৯টা থেকে ৯টা ৪৫। মিঠিঝোরা ধারাবাহিক হবে ৯টা ৪৫ থেকে সাড়ে ১০। অর্থাৎ এই দুটি ধারাবাহিক ৪৫ মিনিট করে গোটা দেড় ঘন্টা হচ্ছিল (Viewers got angry on Zee)।

কিছুদিন আগেই জি বাংলা (Zee Bangla) চ্যানেলের তরফে নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। ধারাবাহিকের নাম মালাবদল। এই ধারাবাহিকের ঘটক দিদি দিতি নায়িকা এবং নায়ক হচ্ছেন একজন ডিভোর্স উকিল কাব্য মল্লিক। একজন বিয়ে দেয় একজন বিয়ে ভাঙ্গে। এদের দুজনের মধ্যে কোনভাবে মন দেওয়া-নেওয়া হতে পারে। ‌ প্রোমোতেই দেখা যাচ্ছে উকিলকে চ্যালেঞ্জ করে ঘটক দিতি কাব্যর বিয়ে সেই দেবে। বিয়ে দিতে গিয়ে নিজেই বিয়ে করে বসবে না তো ! অনেকেই প্রোমো দেখে মনে করছেন, হতে পারে এমন কিছু। নতুন মজাদার গল্প নিয়ে আসছে জি বাংলা চ্যানেল। ‌আগে এই ধারাবাহিকের স্লট ঘোষণা করা হয়নি। এবার এই ধারাবাহিকের স্লট ঘোষণা করা হল। এই ধারাবাহিক দেখা যাবে ১০:১৫ এর স্লটে‌। অর্থাৎ মিঠিঝোরা ধারাবাহিকের সম্প্রচারের সময় ফের আধঘন্টা করে দেওয়া হল। আর তাতেই রেগে আগুন দর্শকেরা। নাকি আবারও স্লট পরিবর্তন মিঠিঝোরা ধারাবাহিকের (Viewers got angry on Zee)

জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা ধারাবাহিকে দেখা যাবে রাই অনির্বাণের বিয়ের পর্ব। বিয়ে নিয়ে টানটান উত্তেজনা চলছে। শৌর্যর ব্যবহারে নীলু দুঃখে, রাগে নিজের ঘরে খিল দেয়। রাইকে নীলু বলে নিজের ভালো না হলে সে কারোর ভালো হতে দেবে না। নিজের সাথেই নিজে কথা বলে। তখনই তার খেয়াল পড়ে মায়ের ঘুমের ওষুধের দিকে। তবে কি এবার ঘুমের ওষুধ খেয়ে রাই- অনির্বাণের বিয়ে ভাঙার চাল চলবে নীলু! এমন গুরুত্বপূর্ণ সময় কেন স্লট পরিবর্তন করা হচ্ছে, তাতেই রেগে গেছেন‌ দর্শকেরা (Viewers got angry on Zee)

দর্শকেরা বুঝেই উঠতে পারছেন না কি করতে চাইছে জি বাংলা (Zee Bangla) চ্যানেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার পাতায় ক্ষোভ উগড়ে দিলেন। দর্শকেরা কেউ বলছেন, “কি একটা অবস্থা যে সিরিয়াল ১০ টার উদ্ধার করলো তাকেই আবার ৯:৩০ টায় পাঠিয়ে দেওয়া হলো দেখা যাবে ১০ টায় মালা বদল ডাব্বা খাবে মালাবদল ভালো হবে বুঝাই যাচ্ছে প্রাইম কোনো স্লটে দেওয়ার দরকার ছিলো।” আবার কারোর কথায়, “মানে মিঠিঝোরা নিয়ে এ কেমন ছিনিমিনি খেলা? এটা তো দিব্বি ১০ টায় স্লট পাচ্ছে? তাহলে আবার ৯:৩০ টায় নেবে নাকি জি এর ডিসিশন দেখে হাসতে হাসতে শেষ” (Viewers got angry on Zee)

RELATED Articles