একসঙ্গে চাদরের তলায় নিশ্চিতে ঘুমিয়েও তুই-তোকারি যায়নি কাঞ্চন-শ্রীময়ীর, ‘আমি তো দাদাও বলে ফেলি’, সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী

বিতর্ক ট্রোলিং এর মাঝে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। বিবাহিত জীবন উপভোগ করছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তারা। তাদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিয়ে হওয়ার পর থেকে যেন আরও বেশি করে সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। নানা ধরনের আপডেট শেয়ার করছেন তিনি। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। এই দম্পতি রেজিস্ট্রি সেরেছেন প্রেমদিবসে। এবার বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।২ মার্চ সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন এবং শ্রীময়ী।

এই দম্পতির বিয়ের পর সাক্ষাৎকারে বারবার উঠে আসছে তাদের সাংসারিক জীবন। কটাক্ষ ট্রোলিং-এর মাঝেও কাঞ্চন-শ্রীময়ীর ছবি ভিডিও দেখতে পছন্দ করছে নেট নাগরিকরা। তার নতুন সংসারের খুঁটিনাটি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন শ্রীময়ী চট্টরাজ।জানিয়েছেন বিয়ের পর কেমন কাটছে তাদের সংসার। আগে জানিয়েছিলেন কোনো কাজই করতে দেননা কাঞ্চন। এমনকি রান্নাও করতে হয় না‌ শ্রীময়ীকে।

সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক মজা করে বলেন, “এখন বেশ অন্যরকম লাগছে। সিঁথিতে সিঁদুর পরানোর পর থেকেই আলাদা। যেন অন্য বৌদি”। বিয়ের পর স্বামী কাঞ্চন মল্লিকের বদল নিয়ে শ্রীময়ী বলেন, “কী যে হয়েছে ওর। হঠাৎ দেখি আমি একটানা কথা বলে যাচ্ছি। আর ও আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। আসলে আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, তারপরে প্রেম। এই সম্পর্কের কম লড়াই তো ছিল না। এটাকে পরকীয়া বলে দাগিয়ে দেওয়া হল। তারপর কাঞ্চনের বিচ্ছেদ নিয়ে ওঠাপড়া। বিয়ে যে হবে সেটাও ভাবিনি।”

সাক্ষাৎকারে তৃতীয় বিয়ের প্রসঙ্গে কাঞ্চন বলেন, “তৃতীয় বিয়ে করেছি বেশ করেছি।” প্রাক্তন স্ত্রী পিঙ্কির এবং ছেলে ওশের প্রসঙ্গে সাক্ষাৎকারে কথা বলেছেন কাঞ্চন। কাঞ্চন বলেছেন, “ওরা ভালো থাকুক। ছেলে মানুষ হোক। ওর শৈশবে যেন বার্ধক্য না আসে।” তিনি আরও বলেন “শৈশবে যেন বার্ধক্য না আসে।” এই কথার অর্থ বুঝিয়ে কাঞ্চন বলেছেন, “ছেলের মুখে যেন ভারী শব্দ না বসিয়ে দেওয়া হয়। ওর প্রাণবন্ত শৈশব…”। অর্থাৎ প্রাক্তন স্ত্রীকে হালকা মেজাজে কিছু কথা বুঝিয়ে দিতে চেয়েছেন।‌ তিনি বোঝাতে চেয়েছেন ছেলে ওশ বলেছে বলে পিঙ্কি যে মন্তব্যগুলি করেছিলেন, সেগুলি আদপে ছেলের নয়। ওর মুখে বসানো হয়েছে। ছেলের সাথে যোগাযোগ প্রসঙ্গে কাঞ্চন মল্লিক দাবি করেছেন, “প্রাক্তন স্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন ওশের সঙ্গে দেখা করতে গেলে পিঙ্কির বাড়িতে কিংবা আদালতে দেখা করতে হবে। কিন্তু তিনি ছেলেকে আদালতে টেনে নিয়ে যেতে চাননি।”

বিবাহ বিচ্ছিন্ন পুরুষ কে বিয়ে করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি আর সেই মন্তব্যে শ্রীময়ীর দাবি, “বিবাহ-বিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করায় তিনি কোনও ভুল দেখেন না। তাঁর কথায়, বরং বিবাহ-বিচ্ছিন্ন পুরুষকেই বিয়ে করা উচিত। কারণ, কাঞ্চন এর আগের বিয়েতে যে ভুল করেছেন, সেগুলি আর তাঁর সঙ্গে ঘটবে না।” এদিকে কথার মাঝেই শ্রীময়কে তুই-তোকারি করে ফেলছেন কাঞ্চন মল্লিক। এ প্রসঙ্গে শ্রীময়ী বলেছেন, “মাঝে মধ্যে হয়ে যাচ্ছে। দাদাও বলে ফেলছি”। সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছেন বিয়ের পর সবথেকে ভালো লাগছে একসঙ্গে এক চাদরের তলায় নিশ্চিন্তে ঘুমাতে।

RELATED Articles