কৃষকেরা দেশের উর্দ্ধে নন, প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সরব কঙ্গনা, রণবীররা

গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক আন্দোলনের নাম করে লালকেল্লায় ঢুকে যে ঘটনা ঘটায় বিক্ষোভকারীরা, তা অত্যন্ত নিন্দনীয়। সেই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে গোটা দেশে। এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। প্রজাতন্ত্র দিবসের দিন আন্দোলন করতে গিয়ে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের জায়গায় কৃষক সংগঠনের পতাকা ওড়ানো হয়। চূড়ান্ত অপমান করা হয় জাতীয় পতাকার।

তবে আন্দোলনের নামে এই ধরণের অপ্রীতিকর ঘটনার সঙ্গে একেবারেই সহমত নন বলে জানানো হয় সংযুক্ত কিষান মোর্চা। আন্দোলনের নামে লালকেল্লায় যে ঘটনা ঘটানো হল, এ নিয়ে সরব হয়েছেন বলিউডের একাংশ। কঙ্গনা রানাওয়াত এর আগেই এই ঘটনা নিয়ে সরব হন, এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন রণবীর শোরে।

রণবীরের মতে, কৃষকদের আন্দোলন করার পূর্ণ অধিকার রয়েছে কিন্তু তা শান্তিপূর্ণভাবে করা উচিত। আন্দোলনের নাম করে অশান্তি বাধানোর অধিকার কারোর নেই। দেশে জনগণ দ্বারা নির্বাচিত সরকার রয়েছে। কৃষকদের জায়গা দেশের উর্দ্ধে নয় বলেই মনে করেন রণবীর।

https://twitter.com/RanvirShorey/status/1353983532406775808?ref_src=twsrc%5Etfw

অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক আন্দোলনের নাম করে যা ঘটেছে, তা নিন্দনীয়। তাঁর মতে আন্দোলনের নাম করে যারা অশান্তি তৈরি করেছে, তাদের গ্রেফতার করা উচিত।

এদিনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে এই বিষয়ে দিলজিৎ দোসাঞ্জ ও প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেন কঙ্গনা। আন্দোলনের নাম করে কৃষকদের এই ধরণের আচরণের জবাব দিতে বলেন তাদের। কৃষকদের উত্তেজিত করে কেন তাদের আর পাত্তা পাওয়া যাচ্ছে না, এ নিয়েও প্রশ্ন করেন কঙ্গনা।

আরও অন্যান্য খবর