রোশন পরিবারের কাছে কাছে ক্ষমা চাও নইলে মরতে হবে তোমাকেও, জাভেদ আখতারের হুমকি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

কিছুদিন আগেই স্বজনপোষণের বিরুদ্ধে ভিডিওতে বোমা ফাটিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তিনি অভিযোগ করেছেন জাভেদ আখতারের প্রতি। কঙ্গনা বলেছেন, হৃতিক রোশনের সঙ্গে তাঁর ঝামেলা যখন তুঙ্গে, তখন তাঁকে বাড়িতে ডাকেন জাভেদ। বলেন, রাকেশ রোশন আর তাঁর পরিবার অত্যন্ত প্রভাবশালী। যদি ওদের কাছে ক্ষমা না চাও, তোমার কোথাও যাওয়ার থাকবে না। তোমাকে ওরা জেলে পুরে দেবে, এক সময় নিজেকে শেষ করে দেবে তুমি, আত্মহত্যা করবে। কঙ্গনা প্রশ্ন করেছেন যে জাভেদের কেন মনে হল তিনি রোশন পরিবারের কাছে ক্ষমা না চাইলে এতটাই খারাপ হবে যে তাকে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে হবে?

কঙ্গনা প্রশ্ন তুলেছেন এই একই পরিস্থিতির মধ্য দিয়ে কি সুশান্তকে যেতে হয়েছিল? মহেশ ভট্ট-র কাছে কিছুদিন আগে কাজ চাইতে যান সুশান্ত। মহেশ কাজ তো দেনইনি, উল্টে তাঁকে পরভিন ববির সঙ্গে তুলনা করেন। এ নিয়ে মহেশকে তুলোধোনা করেছেন কঙ্গনা।

কিভাবে বলিউডে কোণঠাসা করা হয় তারও ব্যাখ্যা দিয়েছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন যে আদিত্য চোপড়ার সঙ্গে যে সুশান্তের বিরাট ঝামেলা চলছিল তার ব্যাপারে তিনি জানেন। কঙ্গনা নিজে যখন সুলতান সিনেমাটি করতে রাজি হননি আদিত্য তখন তাকে হুমকি দিয়েছিলেন তিনি কখনো কঙ্গনার সঙ্গে কাজ করবেন না। তখন থেকে তাঁর বিরুদ্ধে এককাট্টা হয় গোটা ইন্ডাস্ট্রি। তাঁর প্রশ্ন, “এই সব ক্ষমতাশালীরা কী করে ঘোষণা করতে পারেন, কার সঙ্গে তাঁরা আর কাজ করবেন না?” এঁদের মুখোশ খুলতে তিনি যত দূর সম্ভব যাবেন, কঙ্গনা জানিয়েছেন।

তবে শুধুমাত্র কিছু মুষ্টিমেয় প্রযোজক বা অভিনেতা নয় সরাসরি মিডিয়াকেও একহাত নিয়েছেন ‘কুইন’ তারকা। তিনি বলেন নাম না করে ভুলভাল গুজব লেখার মিডিয়ার যে অভ্যাস সেটাই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

কঙ্গনা বলেন, সুশান্ত সিং রাজপুতের ‘হত্যা’র ঘটনায় আমি বেশকিছু মানুষের সঙ্গে কথা বলেছি, কিছু সাক্ষাৎকার পড়েছি। সুশান্তের বাবা জানিয়েছেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে চলা টেনশন নিয়ে সুশান্ত সমস্যায় ছিল। মুভি মাফিয়ারা শুধু ওকে ব্যান করেনি, প্ল্যান করে ওঁর হত্যা করা হয়েছে।”

তিনি মিডিয়াকে একহাত নিয়ে বলেন, আপনার নাম লেখা থাকে না তাই আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। কাউকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলাটাকে এরা জার্নালিজম ভাবে। এই প্রসঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করে কঙ্কনা বলেন, এই ঘটনা তাঁর সঙ্গেও বহুবার ঘটেছে। তাঁকে ব্যান করবার চেষ্টা করেছে বেশকিছু নামী সাংবাদিক।

RELATED Articles

Leave a Comment