‘১৯৪৭ নয়, দেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে ২০১৪ সালে’, নিজের মন্তব্যের জেরে নতুন করে বিতর্কে জড়ালেন কঙ্গনা

কঙ্গনা রানওয়াত ও বিতর্ক, এরা যেন একে অন্যের পরিপূরক। কঙ্গনার সঙ্গে বিতর্কের এক পুরনো সম্পর্ক রয়েছে যেন। অভিনেত্রীর নানান কথাই যেন শেষে গিয়ে বিতর্কের রূপ নেয়। কিছুদিন আগেই এমনই কারণে খোয়া যায় তাঁর টুইটার অ্যাকাউন্ট। কিন্তু হাল ছাড়েননি তিনি। অন্যান্য সোশ্যাল মিডয়ায় দিব্যি নিজের মত পোষণ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি নিজের কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেত্রী। তাঁর সেই আনন্দের রেশ এখনও কাটেনি। পদ্মশ্রী পাওয়ার পরই নিজের নিন্দুকদের একহাত নিয়েছিলেন কঙ্গনা। বলেই দিয়েছিলেন তাঁর এই পুরস্কার অনেকেরই মুখ বন্ধ করে দেবে। এবার ভারতের স্বাধীনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি ভারতের স্বাধীনতা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। এমনকি, ভারতের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করতে শোনা যায় অভিনেত্রীকে। কঙ্গনা বলেন, “১৯৪৭ সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, তা আসলে ভিক্ষা ছিল। ভারতীয়রা আসল স্বাধীনতা পেয়েছেন ২০১৪ সালে”। তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্কের সৃষ্টি করেছে। নেটিজেনদের একাংশ তাঁর এই মন্তব্যের বিরোধিতাও করেন।

এদিনের এই সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বলেন কঙ্গনা। অভিনেত্রীর কথায়, “আমি অবশ্যই বিয়ে করতে চাই এবং সন্তানের জন্ম দিতে চাই। আমি পাঁচ বছর পর নিজেকে একজন মা হিসাবে দেখি, স্ত্রী হিসাবেদেখি আর অবশ্যই এমন একজন ব্যক্তি হিসাবে দেখি যে নিউ ইন্ডিয়ার যে ভাবনা তা বাস্তবায়িত করবার জন্য যোগদান দিচ্ছে যথাসাধ্য”।

https://twitter.com/RoflGandhi_/status/1458448869742678024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458448869742678024%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-79631949435467831.ampproject.net%2F2110212130002%2Fframe.html

সংসার ও মা হওয়ার ভাবনা নিয়ে কী কাজ শুরু করে দিয়েছেন কঙ্গনা? অভিনেত্রী জবাব দেন, “হ্যাঁ”। তবে এদিন সরাসরি কিছু না বললেও কঙ্গনা ইঙ্গিতে বুঝিয়ে দেন যে তিনি প্রেম করছেন। তাঁর সঙ্গীর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “খুব শিগগির সবটা জানতে পারবেন”। এর পাশাপাশি অভিনেত্রী এও জানান যে নিজের নতুন সম্পর্কে দারুণ খুশি তিনি। সেই কারণেই বোধহয় জীবনের পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন কঙ্গনা।

RELATED Articles