গত সপ্তাহে থেকেই বি টাউনে প্রবল চর্চার বিষয় আরিয়ান খান। বলিউডের বাদশা কিং খান পুত্র আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হয়। সারাজীবন বিতর্ক থেকে সরিয়ে রাখা শাহরুখ খান পুত্র যে মা’দক মামলায় জেলে যাবেন একথা অনেকেই ভাবতে পারেনি।
বলিউডের একাধিক প্রথম সারির অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যেই শাহরুখ খানের ছেলের জন্য খোঁজ খবর নিয়েছেন। সালমান খান থেকে করণ জোহর সকলেই ছুটে এসেছেন বিপদে।
সোশ্যাল মিডিয়ায় অবশ্য বিপরীত ঘটনা ঘটেছে। বলিউডের অন্যতম স্টার হৃতিক রোশন ইতিমধ্যেই আরিয়ান খানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন। আর এত বড় বিষয় নিয়ে কঙ্গনা রানাওয়াত চুপ থাকবেন এটা অবিশ্বাস্য বিষয়। হৃতিক রোশনের পোস্টের পরেই নিজের ইনস্টাগ্রামে এই বিষয়ে পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত।
তিনি লিখলেন আরিয়ানকে কখনো ক্ষমা করা উচিত না, তার ভুল তাকে ভবিষ্যতে ঠিক পথে নিয়ে যাবে। তিনি আরো লেখেন ‘সব মা’ফিয়া পাপ্পুরা এসে পড়েছে আরিয়ানের হয়ে কথা বলতে। আমরা সকলেই ভুল করি… কিন্তু সেটা নিয়ে গৌরব করা ঠিক নয়। বরং এটা ওকে সাহায্য করবে সঠিক চিন্তাভাবনা করতে ও কোনও কাজের ফল কী হতে পারে তা শিখতে। আশা করা যায় এটায় ও বিকশিত হবে, ভবিষ্যতে আরও ভালো ও বড় মানুষ হবে। কোনও দুর্বলের ব্যাপারে সমালোচনা করা যেমন ঠিক না, তেমনই ঠিক না তাঁদের এটা বোঝানে যে তাঁরা কোনও ভুলই করেনি।’
যদিও এই কঙ্গনা ২০২০ সালে নিজের মা’দকাসক্তি নিয়ে জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। তার দাবি ‘বাড়ি থেকে পালানোর কিছু বছর পরেই বলিউডে খ্যাতি পেয়েছিলাম। সে সময় মা’দকের নে’শায় জড়িয়ে পড়েছিলাম। অনেক কিছু হয়েছিল আমার সঙ্গে। ভুল লোকের খপ্পরে পড়ে গিয়েছিলাম। তখনও আমি টিনেজার। ভাবুন, কতটা বিপদের মধ্যে দিন কেটেছিল।’





