আজ বায়ুসেনা দিবস। আজ থেকে প্রায় নয় দশক আগে ৮ই অক্টোবর ‘ইন্ডিয়ান এয়ারফোর্স’ তৈরি হয়েছিল। এদিন ১৯৭১ সালের ভারত ও পাকিস্তানের মধ্যেকার যুদ্ধের শহিদদের স্মরণ করে সেই ঐতিহাসিক জয়ের স্মৃতিচারণ করে একাধিক কর্মসূচি পালন করা হবে দেশজুড়ে।
আজ এই বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে। এদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী ও ভারতীয় ফৌজের তিন বাহিনীর শীর্ষকর্তারা।
https://twitter.com/ANI/status/1446298989763039236?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1446298989763039236%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fiafs-89th-foundation-day-today-ceremony-to-commemorate-victory-in-1971-war%2F
কিছুদিন আগেই বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস সংক্রান্ত এক আলোচনায় যোগ দিয়েছিলেন বায়ুসেনা প্রধান আর ভি চৌধুরী। সেখানে তিনি জানিয়েছিলেন কে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চীনা যুদ্ধবিমান মজুত করা রয়েছে। সেইমতোই পাল্টা ফৌজও মোতায়েন করা হয়েছে। এদিন ‘উড়ন্ত কফিন’ মিগ-২১ যুদ্ধবিমানের দুর্ঘটনা নিয়েও কথা বলেন বায়ুসেনা প্রধান।
তিনি বলেন, “দেখুন বেশ কয়েকটি মিগ-২১ বিমান যে দুর্ঘটনার মুখে পড়েছে সেই কথা অস্বীকার করা যায় না। বর্তমানে আমাদের হতে মিগ-২১ বিমানের চারটি স্কোয়াড্রন রয়েছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে ওই বিমানগুলির সংখ্যা কমিয়ে আনা হবে”।
বলে রাখি, ১৯৩২ সালের ৮ অক্টোবর ব্রিটিশ আমলে ভারতীয় বায়ুসেনা তৈরি হয়। এই বায়ুসেনা তৈরি হওয়ার শুরুতে এর নাম দেওয়া হয়েছিল ‘রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স’। উপমহাদেশে ব্রিটিশ বিমানবাহিনীকে মদত দেওয়ার জন্যই এটি তৈরি করা হয়। এরপর দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে ভারত সাধরণতন্ত্র দেশ হিসেবে ঘোষিত হওয়ার পর বায়ুসেনার নাম পরিবর্তন করে রাখা হয় ‘ইন্ডিয়ান এয়ারফোর্স’।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার