মাদক যোগ কঙ্গনার! প্রাক্তন প্রেমিক অধ্যায়ন সুমনের বক্তব্যের ভিত্তিতেই হবে তদন্ত, জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী!

জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর মৃত্যুর পরই কঠিন সময়ের মুখে দাঁড়িয়ে বলিউড (Bollywood)। তার মৃত্যুর তদন্ত করতে গিয়ে উঠে এসেছে স্বজনপোষণ (Nepotism), কাজ না পাওয়া, কাজ হারানোর মতো একাধিক বিষয়।

সম্প্রতি এখন সুশান্ত মৃত্যু মামলায় বলিউড জুড়ে মাদকের রমরমার অভিযোগে উত্তাল বি-টাউন। তারকাদের একাংশের বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগে সরগরম বলিউড। সুশান্তকে মাদক (Drugs) সরবরাহের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea chakraborty) ও তার ভাই সৌভিক চক্রবর্তী (Souwik chakraborty)।

রনবীর সিং (Ranveer Singh) থেকে রনবীর কাপুর (Ranbir Kapoor) সবার বিরুদ্ধেই মাদক নেওয়ার অভিযোগ করা কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধেই এবার উঠল মাদক নেওয়ার অভিযোগ। তাই এবার এই মুখরা অভিনেত্রীর বিরুদ্ধেও তদন্ত হবে বলে জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ (Anil Deshmukh)। অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের (Adhyayan Suman) সঙ্গে এককালে বিশেষ সম্পর্ক ছিল কঙ্গনার। তিনি‌ই অভিনেত্রীর বিরুদ্ধে তাঁকে মাদক খেতে বাধ্য করার যে অভিযোগ তুলেছেন, তার ভিত্তিতেই মুম্বই পুলিশের মাদক দমন সেল তদন্ত করবে, প্রথমেই অধ্যয়নকে জেরার জন্য তলব করা হবে বলে জানিয়েছেন দেশমুখ। তিনি বলেছেন, সুনীল প্রভু (Sunil Prabhu) ও প্রতাপ সারনিক (Pratap Sarnaik), দুই বিধায়কের আবেদনে বিধানসভায় জবাব দিয়েছি। কঙ্গনা নিজেও মাদক নেন, তাঁকেও তা নিতে বাধ্য করেছেন বলে সুমন এক সাক্ষাৎকারে দাবি করেছেন।

এদিকে দেশমুখের এই ঘোষণার মধ্যেই বৃহন্মুম্বই পুরসভা আজ কঙ্গনার পালি হিলের বাংলোর গায়ে পোস্টার সেঁটেছে। পুরসভার সম্মতি না নিয়েই বাংলোয় একাধিক অদলবদল করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শহরতলি বান্দ্রার ওই বাংলোয় বিএমসির (BMC) একটি টিম যায়। কিন্তু নোটিস গ্রহণ করার কেউ তখন সেখানে না থাকায় পুরসভা কর্মীরা নোটিসটি বাংলার গায়ে লাগিয়ে দেন। গতকালই কঙ্গনা নিজের দপ্তর চত্বরের ভিডিও শেয়ার করে সেই সম্পত্তি বিএমসি ভেঙে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। যদিও বান্দ্রায় বেআইনি নির্মাণে নজর রাখতে নিয়মিত তল্লাশি অভিযানের অঙ্গ হিসাবেই বিএমসির টিম সেখানে গিয়েছিল বলে তারা জানিয়েছে।

RELATED Articles

Leave a Comment