‘বিজেপি মানেই হিংসা, আপনাদের রক্তভেজা হাতে মৃত্যুপুরী হবে বাংলা’, দিলীপকে প্রবল কটাক্ষ নুসরতের

“এক বছর পরে বৌ বাচ্চার মুখ দেখতে দেব না।” রাজ্যের পুলিশকর্মীদের সম্প্রতি এই ভাষায় হুমকি দিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যে মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি এখন বিশাল সরগরম। এবার এই নিয়েই বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নিলেন তৃণমূল (TMC) সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। টুইটারে তাঁর মন্তব্য, “আপনাদের রক্তভেজা হাতে রাজ্য মৃত্যুপুরীতে পরিণত হবে।…”

দিলীপ ঘোষ সম্প্রতি রাজ্যের পুলিশ (Police) অফিসারদের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, “যে পুলিশ অফিসাররা সারাদিন তৃণমূলের কথা শুনে চলছেন এবং আমাদের কর্মীদের মিথ্যা কেস দিচ্ছেন তাদের বলছি এই আনন্দ আপনাদের বেশিদিন টিকবে না। এক বছর পরে বউ-বাচ্চাদের মুখ দেখতে দেব না। যারা দু’নম্বরী পয়সা নিয়ে ছেলেদের বেঙ্গালুরুতে ডাক্তারি পড়তে পাঠিয়েছেন তাদের পড়াশোনা শেষ হবে না। ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো বন্ধ করব। তাদের পরিযায়ী শ্রমিক করে ছাড়ব।”

স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের অন্দরে এই মন্তব্য গুলো নিয়ে প্রবল বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল (TMC) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রীতিমতো দিলীপ ঘোষের সমালোচনা করেছে। এবার আসরে নামলেন নুসরত।

https://twitter.com/nusratchirps/status/1302899155749105664

দিলীপ ঘোষের এই বক্তব্যের ভিডিও শেয়ার করে নুসরত আরও লিখেছেন, “দিলীপবাবু এই ভাবেই সম্ভবত সোনার বাংলা গড়ে তোলার পরিকল্পনা করছেন। আপনাদের রক্তভেজা হাতে রাজ্য মৃত্যুপুরীতে পরিণত হবে। বিজেপি (BJP) মানেই তো হিংসা।”

বর্তমানে কোভিড পরিস্থিতিতে পুলিশকর্মীরা নিজেদের প্রাণ হাতে নিয়ে রাস্তায় নেমে কর্তব্য পালন করছেন। সেখানে দিলীপবাবুর মন্তব্য তাদের মনোবল ভেঙে দেবে এ কথাই বলছে তৃণমূল শিবির।বাংলার মানুষ এই লজ্জাজনক মন্তব্য ভুলবে না বলেও তাদের টুইটে উল্লেখ করা হয়।

RELATED Articles

Leave a Comment