“আপনার মত প্রধানমন্ত্রী পেয়ে ভারত ভাগ্যবান”, জন্মদিনে নমোকে ভিডিওবার্তা কঙ্গনা রানাওয়াতের

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ৭০ বছর পূর্ণ করলেন। নিজের দলের নেতা নেত্রী ছাড়াও বিরোধী দলের নেতা নেত্রী ও সমাজের সর্বস্তরের মানুষই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এদের মধ্যে যে শুভেচ্ছাটি বর্তমানে সবচেয়ে বেশি নেট দুনিয়ায় নজর কেড়েছে সেটি হল কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) টুইট। প্রধানমন্ত্রীকে জন্মদিনের (Birthday) শুভেচ্ছা জানিয়ে টুইটার একটি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা। তাতে তিনি বলেছেন যে, ভারতবর্ষের সৌভাগ্য যে এইদেশ মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছে।

টুইটারে এক মিনিট নয় সেকেন্ডের এই ভিডিওতে (video) কঙ্গনা বলেছেন, “প্রধানমন্ত্রীজি আপনার সঙ্গে সেভাবে কথা বলার সুযোগ আমার হয়নি। সামনাসামনি দু-তিন বার দেখা হয়েছে বটে তবে তা ছবি তোলার জন্য। সমাজের সকল স্তরের মানুষ আপনাকে শ্রদ্ধা করেন। এইরকম শ্রদ্ধা ও সম্মান আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী এর আগে পাননি। আপনার সম্পর্কে মাঝে মাঝে খারাপ কথা বলা হলেও এই কথাগুলো বলার লোকের সংখ্যা কম। আর এগুলো করা হয় স্রেফ প্রচার এর জন্য। আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া অনেক বড় ভাগ্যের কথা।”

কঙ্গনা রানাওয়াত বরাবরই বিজেপি তথা মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পরে প্রথমে বলিউডের মুভি মাফিয়া নিয়ে মুখ খুলে প্রচারের আলোতে চলে এসেছিলেন কুইন অভিনেত্রী। সেখান থেকে একের পর এক বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বর্তমানে শিরোনামে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি শিবসেনা সরকারের বিরুদ্ধে রীতিমতো লড়াই জারি করেছেন কঙ্গনা। এরপর কেন্দ্র থেকে তাকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়। ফলে নিন্দুকদের বক্তব্য, মোদীজির অনুগ্রহ পেতেই এত ভক্তি প্রদর্শন করছেন এই অভিনেত্রী।

আরও অন্যান্য খবর