কঙ্গনা রানওয়াত মানেই বিতর্ক। বলিউডের কন্ট্রোভার্সি কুইন নামে পরিচিত তিনি। একাধিক সময় নানান বিতর্কমূলক মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন তিনি। এবারও ফের এক বিতর্কের মুখে কঙ্গনা। তবে এবার আর নিজের কারণে নয়, তাঁর নিরাপত্তারক্ষীর কারণে। তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল।
আন্ধেরির এক বিউটিশিয়ান কুমারের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ এনেছেন। নির্যাতিতা জানিয়েছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে সঙ্গম করেছে কুমার। ইতিমধ্যেই, ডিএন নগর থানায় এফআইআর দায়ের করেছেন আন্ধেরির ওই বাসিন্দা। তিনি আরও জানিয়েছেন কুমার নাকি ৫০ হাজার টাকাও নিয়েছে নির্যাতিতার কাছ থেকে।
আরও পড়ুন- সে কী! অভিনয় ছেড়ে এবার কন্ডোম বিক্রি করবেন নুসরত?
জানা গিয়েছে, গত ১৯শে মে কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। দীর্ঘ ৮ বছর ধরে এই মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন কুমার। গত বছর জুন মাসে বিয়েরও প্রস্তাব রেখেছিলেন কঙ্গনার বডিগার্ড। তারপর থেকে বহু বার শারীরিক সম্পর্কও করেছে কুমার।
জানা যায়, গত ২৭শে এপ্রিল ওই মহিলার থেকে টাকা নিয়ে কর্ণাটকে চলে যায় কুমার। এরপর থেকে আর ওই মহিলার সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি সে। পরে এক বন্ধুকে দিয়ে ওই মহিলাকে ফোন করে কুমার জানায় যে সে তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। এর উপর কুমারের মা নির্যাতিতাকে ফোন করে জানান যে আগামী ৫ই জুন কুমারের বিয়ে। এত বছরের সম্পর্ক ভুলে অন্য মেয়েকে বিয়ে করছে কুমার, এই অপমান মেনে নিতে পারেননি ওই মহিলা। এরপরই তিনি অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন- দুঃসাহসিক! মৌমাছির গুরুত্ব বোঝাতে গায়ে কয়েকশো মৌমাছি নিয়ে ১৮ মিনিট ফটোশুট অ্যাঞ্জেলিনা
কুমারকে একাধিকবার কঙ্গনার সঙ্গে দেখা গিয়েছে। তাঁর জন্মদিনেও ফ্রেমবন্দি হন কুমার। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কঙ্গনারও কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।





