সে কী! অভিনয় ছেড়ে এবার কন্ডোম বিক্রি করবেন নুসরত?

এবার মেডিক্যাল স্টোরে স্টোরে গিয়ে কন্ডোম বিক্রি করতে দেখা যাবে ‘প্যায়ার কা পঞ্চনামা’ খ্যাত অভিনেত্রী নুসরত ভারুচাকে। হ্যাঁ, ঠিকই পড়ছেন, কন্ডোম বিক্রেতা। তবে সেটা পর্দার ভেতর। আসলে পরিচালক রাজ সান্ডিল্যের পরবর্তী ছবি ‘জনহিত মে জারি’-তে অভিনয় করবেন তিনি। আর এই ছবিতে তাঁর চরিত্র একজন মহিলা কন্ডোম সেলস এক্সিকিউটিভের।

আরও পড়ুন- চুপিসারে সারারাত পার্টিতে মজলেন যশ-নুসরত, শেষ পর্যন্ত ফ্যানেদের হাতেই ধরা পড়লেন টলিউড জুটি

ভিন্নস্বাদের এই ছবি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক রাজ সান্ডিল্য জানিয়েছেন, “নুসরতের চরিত্রটা ছোট শহরের একটি মেয়ের। যে শিক্ষিত এবং প্রগতিশীল চিন্তাভাবনা সম্পন্ন। ভালো একটা চাকরির সন্ধান করছে সে,এবং আমচকাই তাঁর কাছে সুযোগ আসে এক নামী কন্ডোম কোম্পানি সেলস এক্সিকিউটিভ হওয়ার”। পরিচালকের মতে, ছবিতে বিভিন্ন মেডিক্যাল স্টোরে গিয়ে কন্ডোম বিক্রি করতে দেখা যাবে নুসরতকে। আবার বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে কন্ডোমের ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতনও করবেন তিনি।

কন্ডোম নিয়ে খোলামেলাভাবে কথা বলাটা আজও সমাজের একটা বড় অংশের কাছে ট্যাবু। তাই যৌনতার সঙ্গে জড়িত এই অত্যাবশক বস্তুরটি নিয়ে কথা বলতে গিয়ে এক মহিলা সেলসম্যান হিসাবে নানানরকম বাঁধার মুখে পড়বেন নুসরত। এমনকি, তাঁর ব্যক্তিজীবনের এক সমস্যাও উঠে আসবে ছবিতে।

জানা গিয়েছে, গত এপ্রিল থেকেই এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে তা আটকে যায়। আগামী আগস্ট মাসে এই ছবির শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে রাজ সান্ডিল্যর। তবে পুরোটাই নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির উপর। নুসরত ভারুচার পাশাপাশি ‘জনহিত মে জারি’-তে দেখা যাবে আমায়রা দস্তুর ও রবি কিষাণকেও।

আরও পড়ুন- দীপঙ্কর দে’র প্রথম পক্ষের স্ত্রী যমুনা ঢাকির বিন্দুবাসিনী দেবী? জানুন আসল সত্য

উল্লেখ্য, কিছুদিন আগেই জানা যায় পরিচালক তেজাস দেওস্কারের একটি ছবিতে কন্ডোম টেস্টারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রকুলপ্রীত সিংকে। বলি অভিনেতাদের মতো বলি অভিনেত্রীরাও এখন ভিন্নস্বাদের স্ক্রিপ্ট বেছে নিচ্ছেন।

RELATED Articles