Covid19 Crisis: করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেও নিস্তার নেই গায়িকা কণিকা কাপুরের

করোনা আক্রান্ত হওয়ার সময় থেকে বার বার শিরোনামে এসেছেন কণিকা কাপুর। এবার অবশেষে সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এসজিপিজিআইএমএস), লখনউ থেকে ছাড়া পেলেন তিনি। এই সপ্তাহে পরপর দুইবার পরীক্ষার পর তাঁর রিপোর্টে করোনা-নেগেটিভ আসে। এই নিয়ে তার ৬ বার নমুনা পরীক্ষা করা হয়েছে।

কিন্তু করোনা থেকে মুক্তি পেলেও আইনের হাত থেকে গায়িকার মুক্তি নেই। তাঁর নামে তিন-তিনখানা এফআইআর রুজু করা হয়েছে।

গত ৯ই মার্চ লন্ডন থেকে মুম্বইতে ফিরেছিলেন কণিকা। এরমাত্র দুই দিন পর লখনউ-তে এসে বেশ কয়েকটি পার্টিতে যোগ দেন তিনি। সরকারের নিষেধ থাকা সত্ত্বেও তিনি পার্টি করেন। গত ২০শে মার্চ গায়িকার শরীরে করোনা ভাইরাসের অস্তিস্ত্ব ধরা পড়ে। তারপর ইনস্টাগ্রামে তিনি রোগের বিভিন্ন লক্ষণ, তাঁর শরীরে কীভাবে দেখা গিয়েছিল তা নিয়ে লম্বা পোস্ট করেন।

এরপরই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রথমত করোনা নিয়ে তিনি বিভিন্ন জমায়েতে অংশ নেন। দ্বিতীয়ত কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও বিদেশ থেকে ফিরে তিনি নিজেকে গৃহবন্দ রাখেননি। তাই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment