আসতে পারে এনসিবির ডাক, তড়িঘড়ি মুম্বাই ছেড়ে সপরিবারে গোয়া দৌড়ালেন করণ জোহর!

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় উঠে এসেছে মাদকদ্রব্য (Drug) সরবরাহের যোগ। যার জন্য এনসিবি (NCB) হেফাজতে পর্যন্ত যেতে হয়েছে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে। এমনিতেই শুরু থেকেই সুশান্তের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দেশ যার মূল তীর করণ জোহরের দিকে। যিনি স্টারকিডদের লঞ্চ করার জন্য বিখ্যাত। সম্প্রতি এনসিবির কাছে অভিযোগ দায়ের হয়েছে, গতবছর করণ জোহরের (Karan Johar) পার্টিতে নামকরা বলিউড তারকারা মাদক সেবন করেছিলেন। করণ গোটা ঘটনাটি অস্বীকার করেন কিন্তু এরপরই করণকে সপরিবারে তড়িঘড়ি মুম্বাই ছেড়ে গোয়ার (Goa) উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল! এখন প্রশ্ন উঠছে এটাই, যদি দোষ নাই করে থাকেন করণ তাহলে এরকম ভাবে পালাবার কী অর্থ? তবে কি এনসিবির গ্রেফতারি এড়াতেই এই সিদ্ধান্ত?

সম্প্রতি করণ জোহর তার মা হীরু জোহর, দুই সন্তান যশ ও রুহিকে নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন। ক্যামোফ্লেজ প্রিন্টের জামা কাপড় পরিহিত করণের মুখে ছিল একটি প্রিন্টেড মাস্ক! যেখানে লেখা ছিল, “আপনি যদি এটা পড়ে থাকেন তাহলে আপনি খুব কাছাকাছি রয়েছেন।” অনেকের বক্তব্য শুধুমাত্র করোনাভাইরাস এর জন্য এই ক্যাপশন নয়, তিনি নিজের সমালোচকদেরও নিজের থেকে দূরে থাকতে বলছেন।

যদিও করণের করোনা পরিস্থিতিতে বয়স্কা মা ও দুই শিশু সন্তানকে নিয়ে গোয়াতে কেবলমাত্র ছুটি কাটানোর উদ্দেশ্যে রওনা দেওয়া কে কেউই বিশ্বাস করতে পারছেন না। নেটিজেনদের সাফ বক্তব্য, যেভাবে মাদকচক্র যোগে সারা আলি খান, রকুল প্রীত সিং এবং সিমোন খাম্বাট্টার নাম সামনে এসে গিয়েছে তাতে চাপে পড়েছে বলিউড। এই তালিকায় করণের নাম আগেই ছিল, তাই গ্রেফতারি এড়াতে তড়িঘড়ি মুম্বাই থেকে পালিয়ে যাচ্ছেন করণ!

তবে শুধু করণ জোহরই নন, মুম্বাই থেকে ধীরে ধীরে পাততাড়ি গোটাচ্ছেন বিভিন্ন বলিউড তারকা। দীপিকা পাড়ুকোন, সোহেল খান সহ অনেকেই কিন্তু মুম্বাই থেকে বিভিন্ন স্থানে চলে গিয়েছেন ইতিমধ্যেই। ফলে ফের একবার বলিউডের সঙ্গে মাদকচক্রের যোগের অভিযোগ জোরালো হয়ে উঠেছে।

RELATED Articles

Leave a Comment