বর্তমান প্রযুক্তির যুগে ক্যাশলেস ট্রানস্যাকশন অত্যন্ত জনপ্রিয়। তবে করোনা পরিস্থিতি এসে এই ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করেছে।এখন খুচরো কেনাকাটাতেও মানুষ সুরক্ষিত এবং নিরাপদ অনলাইন পেমেন্ট এর ব্যবস্থা করছেন।জনস্বার্থের কথা মাথায় রেখে বিশ্বের পঞ্চম বৃহত্তম ঘড়ির ব্র্যান্ড টাইটান, (Titan) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সঙ্গে জুটিবদ্ধ হল এবং সামনে নিয়ে এল ইওনো এসবিআই দ্বারা পরিচালিত টাইটান পে ওয়াচ (Titan Pay Watch)। এর মাধ্যমে ভারতে প্রথম বার কন্টাক্টলেস পেমেন্টের কার্যকারিতা সহযোগে একাধিক নতুন মডেলের ঘড়ি আনল টাইটান।
অর্থাৎ যাদের এসবিআই অ্যাকাউন্ট আছে তারা যদি এই মডেলের ঘড়ি অর্থাৎ টাইটান পে ওয়াচ পরেন তাহলে কন্টাক্টলেস পেমেন্ট পস মেশিনের সামনে এই ঘড়ি নিয়ে গেলেই পেমেন্ট হয়ে যাবে। তাদের কোনো রকম কার্ড ব্যবহার করতে হবে না। ২০০০ টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনরকম পিন লাগবে না।দেশের ২০ লক্ষেরও বেশি কন্টাক্টলেস মাস্টার কার্ড এনাবল্ড পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিনে এই ঘড়ির মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে। টাইটান পে ওয়াচে পুরুষদের জন্য তিন রকমের এবং মহিলাদের জন্য দু’রকমের ঘড়ি আনা হয়েছে। ঘড়িগুলোর দাম ২৯৯৫টাকা থেকে শুরু করে ৫৯৯৫ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে ।
এই প্রসঙ্গে টাইটান কোম্পানী লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সি কে ভেঙ্কটরামন বলেন,” আমরা আমাদের গ্রাহকদের পছন্দের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বদাই নতুন প্রোডাক্ট নিয়ে আসি।নিউ নরমাল পরিস্থিতির জন্য প্রয়োজনীয় দ্রুত, সুরক্ষিত এবং নির্বিঘ্নে পেমেন্ট ব্যবস্থা আনার জন্য এসবিআই হ’ল আদর্শ অংশীদার। তাই এই ঘড়ি গ্রাহকদের ব্যাংকিং চাহিদা পূরণ তো করবেই সেইসঙ্গে ক্লাসিক এবং পরিশীলিত ডিজাইনের ঘড়িও গ্রাহকরা উপহার পাবেন।
অন্যদিকে এস বি আই এর চেয়ারম্যান রজনীশ কুমার বলেন যে, কন্টাক্টলেস পেমেন্টের জগতে টাইটানের এই উদ্ভাবনী পদক্ষেপের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।আমরা বিশ্বাস করি যে এই উদ্ভাবন আমাদের গ্রাহকদের ট্যাপ অ্যান্ড পে প্রযুক্তি দিয়ে শপিংয়ের অভিজ্ঞতাটিকে নতুন করে সংজ্ঞায়িত করবে। “
সাধারনত টাইটান কোম্পানি সর্বদাই নিত্য নতুন উদ্ভাবন করে থাকে। এই নতুন প্রযুক্তির ঘড়িগুলো বর্তমানের নতুন পরিস্থিতে পেমেন্টের ক্ষেত্রে স্পর্শ জনিত প্রতিবন্ধকতা দূর করে, গ্রাহকদের জন্য দ্রুত, কন্টাক্টলেস, সুরক্ষিত এবং সহজে পেমেন্টের ব্যবস্থার করে দেয় ।আপনিও যদি এই অনন্য উদ্ভাবনের স্বাদ পেতে চান তাহলে ভিজিট করতে পারেন www.titan.co.in এ।






