পঞ্চাশে পা দিলেন ছোটে নবাব, সপরিবারে ঘরোয়া পার্টিতেই বিশেষ দিন উদযাপন সইফের

কিছুদিন আগেই পাওয়া গিয়েছে খুশির খবর! বাবা হতে চলেছেন অভিনেতা সইফ আলি খান। দ্বিতীয়বারের জন্য মা হচ্ছেন করিনা। তাই পতৌদির নবাব পরিবারের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল আগেই। আজ ১৬ ই আগস্ট পঞ্চাশে পা রাখলেন সইফ। এইবারের জন্মদিন যেন তাঁর কাছে অন্য আনন্দের। শনিবার রাতেই তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে শুরু হয় পার্টি। ছোটে নবাব পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গেই এই বিশেষ দিনটি উদযাপন করলেন। করিনার সঙ্গে তাঁর চুম্বনের একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

Happy birthday to the sparkle of my life ❤️

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

যদিও সূত্র মারফত জানা গিয়েছে যে পতৌদি প্যালেসে সইফের জীবনের এই বিশেষ দিনটি আরো জাঁকজমকপূর্ণভাবে পালন করার কথা ভেবেছিলেন সইফপত্নী করিনা। কিন্তু করোনার ফলে সেই প্ল্যান আপাতত বাতিল করা হয়েছে। তবে সইফ এর ৫০ তম জন্মদিনে সবথেকে দামি উপহারটি বোধহয় করিনাই দিয়েছেন।

এই পার্টিতে দেখা গিয়েছে করিশমা কপুর, সোহা আলি খান এবং কুণাল খেমুকে। তবে এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল যে, এই পার্টিতে সইফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং, ছেলে ইব্রাহিম আলি খান এবং মেয়ে সারা আলি খানও আসবেন। যদিও শেষ পর্যন্ত তাঁদের কারোরই দেখা মেলেনি।

আরও অন্যান্য খবর