কিছুমাস আগেই দ্বিতীয়বার মা হয়েছেন করিনা। গত ২১শে ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। কিন্তু দ্বিতীয় সন্তানের ছবি কবে প্রকাশ্যে আনবেন সইফ ও করিনা, এই নিয়ে অনুরাগীদের মধ্যে ছিল উত্তেজনা। অবশেষে এল সেই দিন। মাতৃদিবসের দিনই দ্বিতীয় পুত্রসন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা।
এর আগেও দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করেছিলেন করিনা। কিন্তু তাতে ছোটো নবাবের মুখ একেবারেই দেখা যাচ্ছিল না। ছবিতে দেখা গিয়েছিল ছোট্ট বাচ্চাটি মুখ গুঁজে মায়ের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে।
আরও পড়ুন- জামার কলার ধরে টানতেই রেগে আগুন, শ্যামাকে তেড়ে মারতে গেল নিখিল! ভাইরাল সেই ভিডিও
তবে এবারের ছবিটি বেশ স্পষ্ট। সাদা-কালো এই ছবিতে করিনার দুই পুত্রেরই দেখা মিলেছে। তৈমুরের কোলে শুয়ে ছোটো নবাব। এই মিষ্টি ছবি শেয়ার করে করিনা ক্যাপশন দেন, “আশার উপরেই তো গোটা দুনিয়া বেঁচে আছে। আর এই দুজন আমাকে আরও সুন্দর ভবিষ্যতের আশা দেয়। শুভ মাতৃদিবস সকল সুন্দর ও শক্তিশালী মায়েদের। আশা বাঁচিয়ে রাখুন”।
View this post on Instagram
এর আগেও একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা। এমনকি, অন্তঃসত্ত্বাকালীন অবস্থাতেও কাজ করেছেন তিনি। তাঁর এই কাজের প্রতি ভালোবাসাকে সম্মান জানান সকলেই।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে করিনার টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ তাঁর থেকে জানতে চাওয়া হয় যে তিনি তাঁর দ্বিতীয় পুত্রের নাম কী রাখতে চান। এই উত্তরে করিনা বলেন, “প্রথম সন্তান তৈমুরের নাম রাখা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। সইফ এবং আমি ভাবিও নি যে নাম রাখা নিয়ে এত বিতর্ক হবে। তাই এবার আমরা প্রথম থেকে কিছু বলব না। শেষ মুহূর্তে সকলকে অবাক করে দেব”।





