কাজ শুরু! বেসরকারি হাসপাতাল নিচ্ছেনা স্বাস্থ্য সাথী কার্ড, অভিযোগ শুনেই মুশকিল আসানে সদ্য বিধায়ক লাভলি মৈত্র

তাঁর বিধায়ক হওয়ার বয়স এক সপ্তাহ। কিন্তু এর মধ্যেই জনতার সুযোগ-সুবিধার জন্য কাজ করতে শুরু করে দিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র l

বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা করাতে গিয়ে সুবিধা পাচ্ছেন না স্বাস্থ্যসাথী কার্ডের! এমন অভিযোগ পেয়েই নিজের এলাকায় সংশ্লিষ্ট হাসাপাতালে গিয়ে কথা বলে সমস্যার সমাধান করলেন তিনি। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে, খোদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় রোগীর পরিবারকে।

 

আরও পড়ুন- ‘অনেক করেছেন, এবার আমাদেরটা আমাদেরই বুঝে নিতে দিন’, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দিলীপের

বাংলায় তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে মমতা সরকারের এখন প্রধান লক্ষ্য করোনা নিয়ন্ত্রণ। প্রত্যেক বিধায়ককেও সেইরকমই নির্দেশ দেওয়া হয়েছে। ‌ নেত্রীর আদেশ মেনে কাজ করছেন সৈনিকরা। আর তার প্রমাণ করলেন লাভলি।

 

আরও পড়ুন-মৃতদেহের ভিড়ে বিকল হচ্ছে চুল্লি! নিমতলা মহাশ্মশান স্তুপাকৃতি ৩০০ মৃতদেহ

সম্প্রতি সোনারপুরের বাসিন্দারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন না তাঁরা। এই বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর সোজা ওই কোভিড হাসপাতালে চলে যান বিধায়ক। রাতেই কর্তৃপক্ষের সঙ্গে বসে কথা বলেন তিনি ৷ কথা হয় অভিযোগকারী রোগীর পরিজনদের সঙ্গেও ৷ হাসপাতালের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা করিয়েও তাঁরা সময়মত টাকা পাচ্ছিলেন না৷ তবে বিধায়কের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়৷ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ৷

RELATED Articles