চতুর্থবার বাবা হচ্ছেন সাইফ, পাঁচ মাসের বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট করলেন করিনা

বলিউডে এখন যে অভিনেত্রী ছবি নিয়ে শোরগোল হচ্ছে তিনি হলেন করিনা কাপুর খান। মা হতে চলেছেন বেবো। তৈমুরের পর এটা তার দ্বিতীয় প্রেগনেন্সি যদিও সাইফ আলি খান তৈমুর, সারা এবং ইব্রাহিম এর পর চতুর্থ সন্তানের পিতা হতে চলেছেন। বর্তমানে তৈমুর এবং সাইফকে নিয়ে দিল্লিতে রয়েছেন করিনা নিজের পরবর্তী ছবি লাল সিং চাড্ডার শুটিংয়ের জন্য।

বেবি বাম্প নিত্যনতুন ফটো পোস্ট করে দর্শকদের আনন্দে ভরাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের নো মেক-আপ লুকে একটি ফটো পোস্ট করলেন অভিনেত্রী যা দেখে আপ্লুত তার ভক্তরা।

বর্তমানে করিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। দ্বিতীয়বার মা হওয়ার কারণে আগের থেকে অনেকটাই পরিণত তিনি।সম্প্রতি চল্লিশে পা দিয়েছেন তিনি তাই অনেকটা সাবধানীও বটে। বেবি বাম্প নিয়ে বেবো সম্প্রতি তাঁর ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে দেখা যাচ্ছে বাড়ির বাগানে সম্পূর্ণ মেকআপ লুক চুল টাইট করে পিছনে বাঁধা অবস্থায় বসে থাকতে। পরনে চেক কাফতান। ক্যাপশনে লিখেছেন, ৫ মাস চলছে এবং আরও স্ট্রং হতে হবে। এছাড়াও নিজের কাফতান প্রিয়তার কথা লিখেছেন বেবো।

বলিউড সেলিব্রিটি কিড হিসাবে তৈমুরের জনপ্রিয়তা তুঙ্গে। এখন করিনা দ্বিতীয় সন্তান জনপ্রিয়তায় দাদাকে টক্কর দিতে পারে কিনা সেটাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা।

RELATED Articles

Leave a Comment