মানসিক অত্যাচারের শিকার হয়ে ভাঙেন প্রথম বিয়ে, জীবনের ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ‘কাটা লাগা গার্ল’

২০০২ সালের সেই ডিজে রিমিক্সের সেই গানটি মনে পড়ে? তরুণ প্রজন্মের কাছে যা সাংঘাতিক হিট করেছিল। ‘কাটা লাগা’, তখন সেই গানের ক্রেজ ছিল দেখার মতো। শুধু তখন কেন, এখনও পর্যন্ত সেই গান ততটাই হিট। এই গানের প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন শেফালি জারিওয়ালা। কিন্তু জানেন কী, এই গানের শুটিং-এর জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৭ হাজার টাকা।

ইঞ্জিনিয়ারিং পড়ার ফাঁকে প্রথম বলিউডে এই গানের নাচ দিয়ে অভিনয় জগতে পা রাখা অভিনেত্রী শেফালি জারিওয়ালা। এরপর একাধিক এর মিউজিক ভিডিও করার পর নাচ বালিয়ে ৫-এ অংশ নিয়েছিলেন শেফালি। সেখানে তাঁর সঙ্গী স্বামী পরাগ ত্যাগী। ২০১৮-এ ডিজিটাল প্ল্যাটফর্মে ‘বেবি কাম না’-তে কমেডি অভিনয় করেছিলেন শেফালি। সঙ্গে ছিলেন শ্রেয়স তলপাড়ে। এরপর ২০১৯ সালে বিগ বস ১৩ তেও ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে গিয়েছিলেন শেফালি। আর সেখানে না জিততে পারলেও সকলের মন জিতেছিলেন শেফালি।

আরও পড়ুন- এক অভিনেত্রীর স্বামীর সঙ্গে অন্য অভিনেত্রীর প্রেম, জোর গুঞ্জন টলিপাড়ায়

কেরিয়ারের মাঝেই শেফালি সঙ্গীতশিল্পী হরমিত সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু এই দাম্পত্য জীবন সুখের হয়নি বেশিদিন। ২০০৯ সালে দাম্পত্য জীবনে ইতি টানেন অভিনেত্রী। সম্প্রতি, এক সাক্ষাৎকারে শেফালি বললেন, সমস্যা কেবল শারীরিক না। প্রবল মানসিক হিংসার শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন আর্থিক ভাবে স্বাধীন ছিলেন বলে।

সেই সময় বিবাহবিচ্ছেদ নিয়ে মানুষের মনে নানান ছুৎমার্গ ছিল কিন্তু শেফালি জানান, তাঁর পরিবারের সমর্থন এবং অর্থনৈতিক দিক নিয়ে স্বাধীন ছিলেন বলে এই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তিনি। নানান কটাক্ষের মুখে যে পড়তে হয়নি তা নয়, কিন্তু তা সাহসের সঙ্গে মোকাবিলা করেন তিনি।

আরও পড়ুন- ‘আমি মিচকে শয়তান হতে পারি, কিন্তু তোর মতো ধান্দাবাজ নই’, সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীলকে ‘রগড়ানি’ ভাস্বরের 

এরপর ২০১৪ সালে পরম ত্যাগীকে দ্বিতীয়বার বিয়ে করেন শেফালি। আর সঙ্গে বেশ খুশিতে কাটাচ্ছেন দাম্পত্য জীবন। তাদের হাসিখুশি জীবনের নানান মুহূর্ত উঠে আসে সোশ্যাল মিডিয়ার পর্দায়। এক দম্পতি একটি সন্তান দত্তক নিতে চান। কিন্তু বর্তমানে এই করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি ঠিকঠাক হলে খুব শীঘ্রই একটি ফুটফুটে সন্তান আনবেন তারা নিজেদের ঘোরে।

আরও অন্যান্য খবর