করোনায় সেরে উঠেছেন কিন্তু ক্লান্তি দূর হচ্ছে না? জানুন সেরে ওঠার পদ্ধতি

চারিদিকে করোনার যে ঢেউ উঠেছে ইতিমধ্যেই আপনি যদি পেরিয়ে থাকেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান। কিন্তু দেখা যাচ্ছে যে করোনা সেরে গেলেও বেশ কিছু শারীরিক অসুস্থতা মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী হচ্ছে।

অনেকের স্বাদ-গন্ধ ফিরে আসতে দীর্ঘদিন লেগে যাচ্ছে। কেউ কেউ আবার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও জ্বরে ভুগছেন। কিন্তু যে লক্ষণটা সকলের মধ্যেই থেকে যাচ্ছে তা হল দুর্বলতা। দীর্ঘ মাত্রার করোনা হোক অথবা স্বল্প লক্ষণের করোনা, সকলের মধ্যেই সেরে ওঠার পরেও দুর্বলতা কাটতে দীর্ঘদিন লেগে যাচ্ছে। এমনকি ৬ মাস হয়ে গিয়েছে সেরে উঠেছেন এরকম করোনা রোগীও এখনও যথেষ্ট দুর্বল।

এই দুর্বলতা কাটানোর এবার বেশকিছু দাওয়াই দিলেন বিশেষজ্ঞরা। জেনে নেওয়া যাক কী কী পন্থা বাতলালেন বিশেষজ্ঞরা।

ব্যায়াম:

ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে ব্যায়াম করা অথবা করোনা পরিস্থিতিতে জিমে যাওয়ার কোন দরকার এখন নেই বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘুম থেকে উঠে হালকা ফ্রি হ্যান্ড অথবা যোগা করতে পারেন। বিকাল বেলা ছাদে আধঘন্টা হাঁটতে পারেন। সিঁড়ি দিয়েও বেশ কয়েকবার ওঠানামা করতে পারেন। মোটকথা ইচ্ছা হলেও সারাদিন শুয়ে থাকা যাবে না। গায়ে একটু হলেও রোদ লাগাতে হবে।

খাওয়া দাওয়া:

করোনা সেরে গেল মানেই আপনি ফাস্টফুড খাওয়া শুরু করে দিলেন সেটা একদমই নয়। প্রসেসড ফুড বা বেশি চিনি দেওয়া খাবারে কোনও এনার্জি পাওয়া যায় না। তাই আপনাকে কনটের মশলাযুক্ত পুষ্টিকর খাবারই খেয়ে যেতে হবে।

ঘুম:

পর্যাপ্ত পরিমাণে ঘুম এই দুর্বলতা কাটানোর অন্যতম দাওয়াই। যখন করোনা আক্রান্ত ছিলেন তখন আপনি যদি দশটায় ঘুমিয়ে থাকেন তাহলে সেরে যাওয়ার পরেও কিন্তু আপনাকে দশটাতেই ঘুমাতে হবে। করোনা থেকে সেরে উঠেছেন মানে রাত জেগে মোবাইল ফোন ঘাঁটবেন সেটা নয়।

আরও অন্যান্য খবর