ক্যাটরিনা প্রেগন্যান্ট? লম্বা জ্যাকেটে বেবি বাম্প ঢাকার চেষ্টা? বউকে দেখতে তড়িঘড়ি লন্ডনে ছুটলেন ভিকি, কী বলছেন নেটিজেনরা?

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সংসারে আসতে চলেছে নতুন অতিথি এবার কি সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল (Katrina-Vicky) জুটি? ক্যাটরিনা নাকি মা হতে চলেছেন, এমন গুজব অনেকবার শোনা গেছে বলিউডের অন্দরে। বলিউডে অভিনেত্রীদের ঢিলেঢালা পোশাকে দেখলেই নেটিজেনরা ভাবেন গর্ভবতী তিনি। একাধিকবার বিমানবন্দরে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে আর তাতে এই গুজব ছড়িয়েছে ক্যাটরিনা নাকি গর্ভবতী। সেগুলি শুধুমাত্র গুজব ছিল। ‌

সম্প্রতি, একটি লম্বা জ্যাকেট পরনে দেখা যায় ক্যাটরিনার। নেট নাগরিকদের মতে তিনি লুকানোর চেষ্টা করছেন। এবার বিমানবন্দরের ভিকি কৌশলের সঙ্গে ছবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে (Katrina-Vicky)। ‌ভিকি কৌশল এই মুহূর্তে ব্যস্ত তার নতুন ছবির কাজে। সেই ব্যস্ততার মধ্যেই ভিকিকে বিমানবন্দরে দেখা যায়। জানা যাচ্ছে লন্ডনে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বামী ভিকি কৌশল। সেই ছবি এখন জল্পনার সূত্রপাত। যদিও স্পষ্ট জানা যায়নি ভিকি কোথায় যাচ্ছেন। অনুরাগীরা চাইছেন ভিকি-ক্যাটরিনার (Katrina-Vicky) কোল আলো করে সন্তান আসুক। ‌

ক্যাটরিনা ও ভিকি (Katrina-Vicky) গাটছাড়া বাঁধেন ২০২১-এ। রাজকীয় আদপে বিয়ে করেন তারা। ‌ বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। ‌ একবারের জন্যেও তাদের মুখে নিজেদের সম্পর্কের কথা জানা যায়নি। তবে অনুমান করা হয় করেন করণ জোহারের শো থেকেই দুজনের সম্পর্কের সূত্রপাত। ‌

রশ্মিকা মন্দানার সঙ্গে আগামী ছবিতে কাজ করছেন ভিকি। এ ছাড়াও ‘ব্যাড নিউজ’ ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বাঁধছেন ভিকি। সঞ্জয় লীলা বনসালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবনের ছবি ‘মেরি ক্রিসমাস’-এ। এই ছবিতে অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করেছেন তিনি।

বহু সাক্ষাৎকারে ক্যাটরিনাকে বলতে শোনা যায়, বিয়ের পর তার জীবন, সুন্দর হয়ে উঠেছে। ক্যাটরিনাকে সুখী করতে ভিকি সব করতে পারেন, তাঁকে ঘরের কাজে সাহায্য করা থেকে অবসরে সময় দেওয়া, বিনোদনের যোগান দেওয়া, কোথাও কোনও খামতি রাখেন না ভিকি। সংসারে গিয়ে ক্যাটরিনা শিখেছেন অনেক কিছু। ক্যাটরিনা এখন সংসার (Katrina-Vicky) গুছিয়ে নিচ্ছেন।

RELATED Articles