‘চাকরির টোপ দিয়ে মেয়ের বয়সী এক মেয়ের শ্লী’ল’তা’হা’নি, কোনও রাজ্যপালকে এতটা নীচে নামতে দেখিনি’, তীব্র কটাক্ষ অভিষেকের

Abhishek Banerjee slammed Governor: কোনও রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগে কখনও আসেনি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লী’ল’তা’হা’নির অভিযোগ আনেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রীট থানায় এই প্রেক্ষিতে অভিযোগও দায়ের করেছেন তিনি। এবার এই নিয়ে রাজ্যপালকে তুমুল কটাক্ষ বাণে শানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee slammed Governor)

এই শ্লী’ল’তা’হা’নি’র অভিযোগ অবশ্য সম্পূর্ণ অস্বীকার করেন রাজ্যপাল। তাঁর কথায়, সত্যিটা সামনে আসবে। গতকাল, বৃহস্পতিবার সেদিন কী কী ঘটেছিল, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয় রাজভবনের তরফে। তবে সেই ফুটেজে রাজ্যপালের চেম্বারের কোনও ফুটেজ ছিল না।

সেই নিয়েই এবার প্রশ্ন তুলেছে তৃণমূল। আজ, শুক্রবার আলিপুরে নিজের মনোনয়ন জমা দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই এই বিষয়ে তিনি বলেন, “ক্ষমতা থাকলে রাজ্যপাল নিজের চেম্বারের ছবি দেখান। সেখানে উনি মেয়ের বয়সি মেয়ের সঙ্গে কী আচরণ করেছিলেন? তাহলেই তো সবটা স্পষ্ট হয়ে যাবে” (Abhishek Banerjee slammed Governor)

তাচ্ছিল্যের সুরে অভিষেককে বলতে শোনা যায়, “রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়কে দেখেছিলাম। কিন্তু নিজের মেয়ের বয়সি মেয়েকে চাকরির টোপে শ্লীলতাহানি করছেন (Abhishek Banerjee slammed Governor)! এত নীচে কোনও রাজ্যপালকে নামতে দেখিনি। উনি শুধু নিজেকে অসম্মানিত করেননি, রাজ্যপালের চেয়ারের গরিমাকেও নষ্ট করেছেন”।

এরপরই রাজ্যপালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী জানান অভিষেক (Abhishek Banerjee slammed Governor)। বলেন, “আইনের উর্ধ্বে কেউ নন। সংবিধান যাঁরা তৈরি করেছিলেন, তাঁরাও কল্পনা করেননি এরকম কোনও রাজ্যপাল হতে পারেন। সেকারণেই সংবিধানে রাজ্যপালদের সুরক্ষা দেওয়া হয়েছে। আর সেই সুরক্ষাকে কাজে লাগিয়ে উনি শ্লীলতাহানি করবেন, এটা মেনে নেওয়া যায় না। আইনি পথেই এর বিচার জরুরি”।

প্রসঙ্গত, গত ২ মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ দায়ের করে যে রাজ্যপাল তাঁর দু’বার শ্লীলতাহানি করেছেন। সেই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়। শাসক দল এই ঘটনাকে হাতিয়ার করে তোপ দাগতে থাকে। অন্যদিকে, রাজভবনের তরফে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখানো হবে বলে ঘোষণা করা হলেও এও বলা হয় যে সেই ফুটেজ দেখানো হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশকে। গতকাল, বৃহস্পতিবার দেখানো হয় সেই ভিডিও। সেই ভিডিও আপাতত তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। সেই ভিডিও নিয়েও এবার প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee slammed Governor)

RELATED Articles