৫ কোটি টাকা জিতেও মেলেনি শান্তি! কেবিসি জয়ী সুশীলকুমার কিছুদিনের মধ্যেই হয়েছিলেন দেউলিয়া, তার জীবন কাহিনী শুনলে চোখে জল আসবে আপনার

২০১১ সালের কৌন বানেগা ক্রোড়পতি শো মনে আছে? বিখ্যাত এই কুইজ শোয়ের পঞ্চম সিজনে ৫ কোটি টাকা জিতেছিলেন বিহারের সুশীল কুমার। তাকে নিয়ে সে সময় খুব হইচই হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তার জীবনের কী করুণ পরিণতি হয়েছিল জানেন?

২০১১ সালে সুশীল কুমার নামে একজন সৌভাগ্যবান বিজেতা ছিলেন যে, ৫ কোটি টাকা জিতেছিলেন শো থেকে। এত বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন যে রাতারাতি বদলে গিয়েছিল তাঁর জীবন। জীবনযাত্রায় এক রাতেই পরিবর্তন এসে গিয়েছিল। কিন্তু এবার নিজের খারাপ অভিজ্ঞতার কথা নেটমাধ্যমে জানালেন সে। যা শুনে রীতিমতো হতবাক নেটিজেনরা।

তিনি জানালেন, ‘সবচেয়ে খারাপ সময় শুরু হয় যখন আমি কেবিসি জিতি’। ঠিক এভাবেই সমাজ মাধ্যমে চিঠি লিখেছেন সুশীল। তিনি জানিয়েছেন, ৫ কোটি টাকা জেতার ফল খুবই মারাত্মক হয়েছিল তাঁর জীবনে। জয় লাভের মাস ১৫’র মধ্যেই বিহারে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত থাকতেন তিনি। যার ফলে তাঁর পড়াশুনায় ক্ষতি হয়। সংবাদমাধ্যমেও তাঁকে নিয়ে প্রচুর লাফালাফি হয়েছে। সকলেই ব্যস্ত থাকতেন তাঁর সাক্ষাৎকার নিতে। বারবারই তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জানতে চেয়েছেন।

এরপরই কিছু না ভেবে চিন্তে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বিনিয়োগ করে বসেছিলেন তিনি। যার ফল ছিল খুবই মারাত্মক। টাকা ডুবে যায় তাঁর। একজন সমাজকর্মী যেখানে তিনি ছিলেন, সেখানে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে সমাজসেবা খাতে ব্যয় করেছেন। এরপরই সমস্ত টাকা তাঁর হাত থেকে বেরিয়ে যায়। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে কারোর উপরে বিশ্বাস রাখতে পারছিলেন না তিনি। এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় জানানোর পর শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। এরপর মাদকের প্রতি আসক্ত হয়ে পরেছিলেন সুশীল।

ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে বসে থাকতেন সেসময়। নতুন করে ফিল্ম মেকার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ করতে মুম্বাইয়ে আসেন। চিত্রনাট্যও লিখে ফেলেছিলেন সেইসময়। এমনকি ২০ হাজার টাকায় চিত্রনাট্যের বিক্রিও হয়ে গিয়েছিল। বর্তমানে এখন তিনি একজন শিক্ষক হয়ে সংসার চালাচ্ছেন। সব হারিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করছেন সুশীল। যখন জীবনের এই সত্যটা উপলব্ধি করেছিলেন যে, মানুষকে সেটাই করতে হয় যেটা মন চায়। কিন্তু সব ফুরিয়ে গিয়েছিল সেই মুহূর্তে। কিন্তু ফের আবার শিক্ষকতার হাত ধরে করে স্বপ্ন দেখছেন সুশীল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles