খ্যাতনামা নায়িকাকে জড়িয়ে ধরে অ’শ্লী’ল নাচ করছেন ‘সত্য’ পরিচালক রাম গোপাল ভার্মা! ভিডিও ভাইরাল হতেই বেমালুম অস্বীকার করলেন রামু

বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হন তাহলে বিতর্কিত পরিচালক হিসেবে প্রথমেই মনে আসবে রামগোপাল ভার্মার নাম। বিভিন্ন বিষয়ে উল্টোপাল্টা মন্তব্য করে তিনি খবরের শিরোনামে আসেন তবে এবার তিনি চর্চায় চলে এসেছেন তার একটি অশ্লীল ভিডিওর জন্য।

ভিডিওতে যে নায়িকার সঙ্গে রাম গোপাল বর্মা কোমর দুলিয়ে নাচ করছেন তাঁর নাম ইনায়া সুলতানা। দক্ষিণী সিনেমায় সবেমাত্র নিজের ক্যারিয়ার শুরু করেছেন তিনি। তবে এই মুহূর্তে শোনা গিয়েছে খুব শীঘ্রই রামুর ছবিতে দেখা যেতে পারে তাঁকে। মূলত এদিন ইনায়ার জন্মদিনের পার্টিতেই গিয়েছিলেন পরিচালক। খুব বেশি আয়োজন ছিল না সেখানে। কিন্তু ‘রঙ্গিলা’ সিনেমার গানে ইনায়াকে জাপটে ধরে ঘ’নি’ষ্ঠভাবে নাচতে দেখা গেল পরিচালক রাম গোপাল বর্মাকে।

তাঁদের নাচ ধরা পরেছে ভিডিওতে। ভিডিওটি আপলোড করে ক্যাপশনে পরিচালক লিখেছেন, “আরও একবার বলে দিই ভিডিওর এই ব্যক্তি আমি নই এবং লাল পোশাকে পরা এই তরুণী ইয়ানা সুলতানা নয়।” সঙ্গে দিব্যি খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে পরিচালকের এই দাবি মানতে নারাজ নেটিজেনরা।

পরিচালকের নাচ দেখে হতবাক সকলেই। তাঁর এরকম উদ্দাম নাচ দেখে নিন্দে নেটিজেনদের। কিন্তু জন্মদিনে পরিচালকের সঙ্গে নাচতে পেরে নিজেকে আপ্লুত মনে করছেন ইনায়া। এটা তাঁর কাছে সারাজীবনের মুহূর্ত।

https://twitter.com/RGVzoomin/status/1429441652834267138

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর