গুনগুন তো একাই একশো। এই কথাই এখন ঘোরাফেরা করছে টেলিপাড়ার অন্দরে। আর হবে নাই বা কেন, টানা পরপর ৫ সপ্তাহ ধরে অন্যান্য ধারাবাহিককে ফুঁ মেরে উড়িয়ে টিআরপির প্রথম স্থান ধরে রাখতে সক্ষম মুখোপাধ্যায় পরিবার অর্থাৎ ‘খড়কুটো’ ধারাবাহিকটি।
টানা ৫ সপ্তাহ ধরে এই ধারাবাহিক পেয়ে আসছে সেরার তকমা। বাংলা ধারাবাহিকের দৌড়ে এখন ‘খড়কুটো’-ই বেঙ্গল টপার। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের খুশি ব্যক্ত করল ‘খড়কুটো’-র গোটা টিম। আনন্দে ভাসছে তাদের দর্শকও।
এমনিতেই শুরুর দিন থেকেই টিআরপির দিল থেকে বেশ ভালো পজিশনেই থাকে এই ধারাবাহিক। তবে গত ৫ সপ্তাহে টিআরপির তালিকায় স্থান পরিবর্তন হয়নি এই ধারাবাহিকের। এই সপ্তাহে এই ধারাবাহিকের সংগ্রহে রয়েছে ৯.৯ পয়েন্ট।
আরও পড়ুন- বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে
অন্যদিকে ৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে জি বাংলার ‘মিঠাই’। এই সপ্তাহে টিআরপির দৌড়ে তৃতীয় স্থান ‘কৃষ্ণকলি’র, পেয়েছে ৮.৯। এদিকে, ৮.৫ পেয়ে গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও চতুর্থ স্থানে রয়েছে ‘রানী রাসমনি’। ‘শ্রীময়ী’ ৮.৪ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। এই সপ্তাহের রেটিং চার্ট অনুযায়ী স্টার জলসা ৬৫৯ পেয়ে প্রথম স্থান দখল করেছে। অন্যদিকে, ৬১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলা।





