মুখার্জি পরিবারে আগত নতুন সদস্য কি পটকার সন্তান? জমছে জল্পনা

শ্রীময়ীর পরেই যে ধারাবাহিকটি দেখতে মানুষ সব থেকে ভালোবাসে তাহলে স্টার জলসার খড়কুটো। এই সিরিয়ালে গুনগুন এবং সৌজন্যের রোমান্স থেকেই মোটামুটি অভ্যস্ত দর্শক তবে এখন কিন্তু এই সিরিয়াল কোনও রহস্য কাহিনীর থেকে কম নয়‌।

তবে এবার অন্যান্য সিরিয়ালের সঙ্গে টক্কর দিতে খড়কুটোতে নিয়ে আসা হয়েছে নতুন এক সদস্যকে। ইতিমধ্যে সে মুখার্জি পরিবারে এসেই ঝড় তুলে দিয়েছে। ঋষভ বসু এই চরিত্রে অভিনয় করছেন। এর আগে পটকা কে বলতে শোনা গিয়েছিল তার সঙ্গে রক্তের সম্পর্ক আছে এই নতুন সদস্যের। কিন্তু পটকা এখনো বাড়িতে খোলসা করে বলেননি এই ছেলেটি তার কে হয়।

এবার এই নিয়েই বৈঠক বসেছে মুখার্জি পরিবারে। বাড়ির সকল সদস্যই চিন্তিত তবে ঋজু আর গুনগুন অতটা এই নিয়ে ভাবতে রাজি নয়। পটকা যদিও জানিয়ে দিয়েছে এই ছেলেটি তার কোন কলিগের ছেলে নয় তবে তাকে চেপে ধরতেই পটকা বলে ফেলেছে আমি ঘুমের ঘোরে এসব কথা বলেছি।

এই ছেলেটিকে সেই নিয়েই রহস্য নিয়েছেন মুখার্জি পরিবারের এবং সেই রহস্য সংক্রমিত হয়েছে দর্শকদের মনে যার ফলে সিরিয়ালের রেটিং কিন্তু এই সপ্তাহে বেশ বেড়েছে।

RELATED Articles